চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ শহরে শেষ শ্রদ্ধায় স্নাত শিব নারায়ণ দাস

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৭:২৫ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৪
কুমিল্লা, জনপদ
A A
শিব নারায়ণ দাসের শেষ শ্রদ্ধা জানাতে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা জানানোর পর জাতীয় পতাকার প্রথম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসকে নিয়ে আসা হয় তার নিজ শহর কুমিল্লায়।

শনিবার (২০ এপ্রিল) বিকালে কুমিল্লা টাউন হল মাঠে শিব নারায়ণ দাসের মরদেহ রাখা হয় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য।

স্থানীয় সংসদ সদস্য, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা জেলা শাখার সকল সহযোগী ও অঙ্গ সংগঠন, বিএনপি, জাসদ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক দলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় শিব নারায়ণ দাসের স্ত্রী বীর মুক্তিযোদ্ধা গীতশ্রী চৌধুরী ও তার সন্তান অর্ণব আদিত্য দাস কুমিল্লার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শিব নারায়ণ দাস কুমিল্লা সকল মানুষেরই আপনজন ছিলেন। তাকে শ্রদ্ধা জানাতে যারা এই কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

টাউন হল মাঠে শ্রদ্ধা জানানোর আগে কুমিল্লা নগরীর তালপুকুর পাড়ে শিব নারায়ণ দাসের বোনের বাসায় নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সেখানে তার আত্মীয়-স্বজনেরা সকলের উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান। কুমিল্লায় শ্রদ্ধা নিবেদনের পর শিব নারায়ন দাসের মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকায়।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিব নারায়ণ দাস।

ট্যাগ: কুমিল্লাশিব নারায়ণ দাসশেষ শ্রদ্ধা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনৈতিক সংকটে আছে দেশ: মির্জা ফখরুল

পরবর্তী

টয়লেটে যাওয়ার সময় সাপের কামড়ে প্রাণ গেলো কৃষকের

পরবর্তী
টয়লেটে যাওয়ার সময় সাপের কামড়ে কৃষকের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

টয়লেটে যাওয়ার সময় সাপের কামড়ে প্রাণ গেলো কৃষকের

বাংলাদেশ ফুটবল দল গোলের জন্য উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিয়াবাতের ৫ গোল, ব্রাদার্সের জালে মোহামেডানের ৮

সর্বশেষ

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT