গাজীপুর

রোববার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

বিশ্ব ইজতেমার জন্য মুসল্লিদের ভিড় ও তাবু স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমার প্রথম দিন মুসল্লিরা তাবুতে অবস্থান করছেন, ব্যাপক ভিড় ও প্রস্তুতি চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার ২ ফেব্রুয়ারি সকাল ৯টায়। এই মোনাজাতের মাধ্যমেই শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলীগ জামাতের সূরা সদস্য মাওলানা জোবায়ের।

শনিবার ১ ফেব্রুয়ারি দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির ইবাদত-বন্দেগী আর জিকির-আজকারে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন মুখরিত করে রাখে তুরাগ পাড়।

বিশ্ব ইজতেমার প্রথম পর্যায়ের দ্বিতীয় দিনে মুসল্লিদের জন্য বিভিন্ন ভাষায় বয়ান চলছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুমের পক্ষ থেকে জানানো হয়, আখেরি মোনাজাতকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। মোনাজাতের দিন সকাল থেকে ইজতেমা এবং এর আশপাশের এলাকা যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস, ঢাকার ধউর এবং কুড়িল ৩০০ ফিট পর্যন্ত আসতে দেওয়া হবে। এ সময় যানবাহনগুলো ডাইভারশন করে বিকল্প পথে চলাচল করবে। এছাড়া মুসল্লিরা ইজতেমা ময়দান পর্যন্ত পায়ে হেঁটে আসতে বলা হয়েছে।

বিষয়:আখেরি মোনাজাত বিশ্ব ইজতেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…