চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় শেষ মুহূর্তে আমেজের সাথে আছে শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ১১, জুন ২০২৩
- সেমি লিড, খুলনা, জনপদ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। খুলনার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তারা। এবার কেসিসি’র নির্বাচনে শতভাগ ইভিএমে ভোটগ্রহণ হবে।

সোমবার ১১ জুন নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতিও শেষ করেছে নির্বাচন কমিশন।

খুলনায় জমজমাট প্রচারণা শেষে নগরজুড়ে উৎসবের আমেজ যেমন আছে, তেমনই শঙ্কাও আছে ভোটারদের মধ্যে। এজন্য ভোট উপলক্ষ্যে সতর্ক অবস্থায় রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

খুলনা সিটিতে ২৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে মেট্রোপলিটন পুলিশ। ভোটের দিন নগরে থাকবে ৩ হাজার ৯০০ পুলিশ ও ৪ হাজার ৬০০ আনসার। এছাড়া টহল দেবে বিজিবি ও র‍্যাব। থাকছে ১৬টি চেকপোস্ট।

রিটার্নিং কর্মকর্তা জানান, এই নির্বাচনে ৩১টি ওয়ার্ড থেকে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ভোটার রয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন। ২৮৯টি ভোট কেন্দ্রের ১ হাজার ৭৩২টি বুথে ইভিএমে ভোট দেবেন তারা। সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা সিটি নির্বাচন ২০২৩শেষ মুহূর্তের প্রস্তুতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT