চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি অনেক বড় হয়েছি, কিন্তু বাবা, আজ তুমি নেই’

‘হুজ হু বাংলাদেশ- ২০২৬’ সম্মাননা পেয়ে আবেগাপ্লুত ববিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

রাজধানীতে আয়োজিত ‘হুজ হু বাংলাদেশ–২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতি বিভাগে সম্মানিত হয়েছেন বরেণ্য অভিনেত্রী ববিতা। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বনানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

দেশের চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা পেয়েছেন ববিতা। অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি স্মরণ করেন তার বাবাকে।

ববিতা বলেন, ‘হুজ হু’ নিয়ে বাবা অনেক গল্প শোনাতেন। আমরা অবাক হয়ে সেইসব গল্প শুনতাম। বাবার খুব ইচ্ছে ছিলো তার ছেলে-মেয়েরা বড় হয়ে একদিন ‘হুজ হু’ হবে। আমি অনেক বড় হয়েছি, কিন্তু বাবা, আজ তুমি নেই।

তিনি আরও বলেন, “আমিও বাবার মতো স্বপ্ন দেখি আজকের প্রজন্মের ছেলে মেয়েদের নিয়ে। আমি আমার এই পদকটি উৎসর্গ করলাম সবার জন্য, আজকের প্রজন্মের ছেলে মেয়েদের জন্য। তোমরাই আমাদের আগামি।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, “একটি প্রগতিশীল সমাজ গঠনে সৃজনশীল ও মেধাবী মানুষের অবদান অপরিহার্য।” তিনি আরও বলেন, এ ধরনের স্বীকৃতি গুণীজনদের কাজকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সহায়ক হবে এবং অন্যদের অনুপ্রাণিত করবে।

‘হুজ হু বাংলাদেশ- ২০২৬’ সম্মাননা গ্রহণ করছেন ববিতা
Reneta

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কৃষি উন্নয়ন ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি বলেন, বিশ্ব কৃষি দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে, এবং বাংলাদেশকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পরিকল্পিতভাবে আধুনিক কৃষি প্রযুক্তির দিকে অগ্রসর হতে হবে।

এদিন বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘হুজ হু বাংলাদেশ–২০২৬’ সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা, ক্রীড়া, উদ্যোক্তা ও সমাজসেবাসহ নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়।

 

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুরস্কারববিতালিড বিনোদনশোবিজসংগীতসম্মাননাসিনেমাহু'জ হু বাংলাদেশ
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT