চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৯:২৮ অপরাহ্ণ ০৭, জুন ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A

আগামী ১৭ জুন (সোমবার) দেশে পালন হবে পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় বসছে ২০টি কোরবানির পশুর হাট। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১১টি অস্থায়ী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৯টি অস্থায়ী পশুর হাট বসছে। এছাড়া উত্তর সিটির অন্তর্গত গাবতলী ও দক্ষিণ সিটির অন্তর্গত শারুলিয়ার স্থায়ী হাট যুক্ত হবে। মোট পশুর হাট থাকবে ২২টি।

কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এসব হাটে দেশের বিভিন্ন জায়গা থেকে আনা হবে লাখ লাখ পশু। হাটগুলোর ইজারাদারেরা এরিমধ্যে বেশিরভাগ প্রস্তুতি সম্পন্ন করেছেন। এছাড়া পুলিশ প্রশাসন এবং সিটি করপোরেশনও নিরাপত্তাসহ অন্যান্য আয়োজন সম্পন্ন করেছে বলে জানা গেছে। আসছে ১৩ জুন থেকে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশুর আনুষ্ঠানিক বেচা-বিক্রি শুরু হবে।

শুক্রবার (৭ জুন) রাজধানীর বসিলা, গাবতলী ও খিলগাঁওয়ের মেরাদিয়া পশুর হাট সরেজমিন ঘুরে দেখা গেছে, ইজারা হওয়া হাটের জায়গাগুলোতে কর্মব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। হাটে নির্ধারিত জায়গাগুলো ব্যাপারীদের নিজেদের মতো করে গুছিয়ে নিতে দেখা গেছে। হাটের ভেতরে গরু বাঁধার জন্য বাঁশ, পলিথিন ও ত্রিপল দিয়ে শেড তৈরি করা হচ্ছে। হাটে ট্রাক প্রবেশ করলেই ব্যাপারীরা নির্ধারিত জায়গাগুলোতে নিজ নিজ পশু এনে বেঁধে রাখছেন। পশুর হাট সংলগ্ন মেইন রোডে বড় বড় গেট করা হয়েছে। গেটগুলোতে চলছে আলোকসজ্জার কাজ। এসব পশুর হাট সাজাতে সাধারণ শ্রমিকের পাশাপাশি ইজারাদার বা পরিচালনায় দায়িত্বপ্রাপ্তরাও ব্যস্ত সময় পার করছেন।

গত ৫ জুন (বুধবার) থেকে হাটে পশুর ট্রাক আসতে শুরু করেছেন। এখন পর্যন্ত কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, সিরাজগঞ্জ ও বগুড়া থেকে কোরবানির পশু আসা শুরু করেছে। এবারও বিদেশ থেকে পশু আমদানির কোনও প্রয়োজন নেই বিধায় হাটগুলোতে উঠছে দেশের উৎপাদিত গবাদিপশু। এসব পশুর মধ্যে অধিকাংশই দেশীয় গরু। ছাগল নেই বললেই চলে। তবে, হাটে পশু উঠতে শুরু করলেও ক্রেতা সমাগম তেমন নেই বললেই চলে। যেসব ক্রেতা হাটে ভিড় করছেন, তারা কেবল পশু দেখছেন এবং দাম যাচাই করছেন। সার্বিকভাবে এখনও জমে ওঠেনি কোরবানির পশুর হাট।পশু ব্যাপারীরা বলছেন, আবহাওয়া খারাপ হওয়ার কারণে পশু নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। এ কারণে ক্রেতার সমাগমও কম। হাট আনুষ্ঠানিকভাবে চালু হলে বেচা-বিক্রি বাড়বে।

তবে ক্রেতারা বলছেন, গতবারের চেয়ে এবার পশুর দাম একটু বেশি চাচ্ছেন ব্যাপারীরা। গোখাদ্যের দাম বাড়ায় পশুর দাম এবার কিছুটা বাড়তি চাওয়া হচ্ছে।

চাহিদার তুলনায় দেশে কোরবানি পশুর সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি বলেছেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত এবার কোরবানির পশু আমদানি করা হবে না।

Reneta

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর কোরবানির জন্য এক কোটি ৩০ লাখের বেশি পশু রয়েছে। আর দেশে চাহিদা রয়েছে এক কোটি ১০ লাখের মতো। অর্থাৎ চাহিদার তুলনায় ২০ লাখ পশু বেশি আছে।

গত বছর সারা দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ছিল এক কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি। এর মধ্যে এক কোটি ৪১ হাজার ৮১২টি পশু কোরবানি করা হয়।

কোরবানি হওয়া গবাদি পশুর মধ্যে ৪৫ লাখ ৮১ হাজার ৬০টি গরু, এক লাখ ৭ হাজার ৮৭৫টি মহিষ, ৪৮ লাখ ৪৯ হাজার ৩২৮টি ছাগল, পাঁচ লাখ দুই হাজার ৩০৭টি ভেড়া এবং এক হাজার ২৪২টি অন্যান্য পশু ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল আজহা ২০২৪কোরবানির হাটগরুপশুর হাট
শেয়ারTweetPin

সর্বশেষ

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

জুন ৮, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুন ৮, ২০২৬

বিজেপির সঙ্গে তৃণমূলের ১০ বিদ্রোহী এমপির গোপন বৈঠক

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT