ভোটারদের নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে চলছে গাজীপুর সিটি নির্বাচনের শেষ মুহূর্তের গণসংযোগ। ব্যস্ত সময় পার করছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরতে ভোটারদের কাছে যাচ্ছেন। চলছে লিফলেট বিতরণ ও মাইকিং। শহরের অলিতে গলি ছেয়ে গেছে পোস্টারে।







