চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে বিরাট অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের ওপর হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
লন্ডনে অভিবাসনবিরোধী সমাবেশে জনতা ও পুলিশ, আকাশে কালো মেঘ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত, রয়টার্স

লন্ডনে কট্টর ডানপন্থী কর্মী টমি রবিনসনের নেতৃত্বে আয়োজিত “ইউনাইট দ্য কিংডম” সমাবেশে ১ লাখেরও বেশি মানুষের জমায়েত হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে সমাবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

Banglabid

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের ছোড়া বোতল, ঘুষি ও লাথিতে ২৬ পুলিশ কর্মকর্তা আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। কারও দাঁত ভেঙে যায়, কারও মস্তিষ্কে আঘাত লেগেছে, একজনের নাক ভেঙে গেছে এবং একজনের মেরুদণ্ডে আঘাত লেগেছে।

পুলিশ জানায়, সহিংস আচরণ, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তি ক্ষতির অভিযোগে ঘটনাস্থল থেকে কমপক্ষে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

লন্ডনের সহকারী কমিশনার ম্যাট টুইস্ট বলেন, অনেকেই আইনগত অধিকার অনুযায়ী বিক্ষোভে অংশ নিয়েছে, তবে ইচ্ছাকৃতভাবে সহিংসতা চালিয়েছেন কিছু মানুষ। তারা পুলিশের ওপর আক্রমণ করেছে এবং নিরাপত্তা বেষ্টনী ভাঙারও চেষ্টা করেছে।

Reneta

বিপরীত দিকে “ফ্যাসিবাদের বিরুদ্ধে পদযাত্রা” নামে পাল্টা বিক্ষোভে অংশ নেয় প্রায় ৫ হাজার জন, যা আয়োজিত হয়েছিল “স্ট্যান্ড আপ টু রেসিজম” সংগঠনের পক্ষ থেকে। দুই বিক্ষোভকারী দলের মধ্যে উত্তেজনা তৈরি হলে পুলিশ বাধা দেয়।

টমি রবিনসন (আসল নাম স্টিফেন ইয়্যাক্সলি-লেনন) ইংলিশ ডিফেন্স লিগের প্রতিষ্ঠাতা এবং ব্রিটেনে অন্যতম প্রভাবশালী কট্টর-ডান নেতা হিসেবে পরিচিত। সমাবেশে তিনি বলেন, আমাদের দেশে এখন অভিবাসীরা আদালতে আমাদের চেয়েও বেশি অধিকার পাচ্ছে।

ফরাসি কট্টর-ডান রাজনীতিবিদ এরিক জেমুর বলেন, আমরা সবাই একধরনের ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ এর শিকার। আমাদের জায়গা নিচ্ছে দক্ষিণের মুসলিম সংস্কৃতির লোকেরা। আমরা আমাদের প্রাক্তন উপনিবেশদের দ্বারা এখন উপনিবেশিত হচ্ছি।

টেসলার সিইও ইলন মাস্ক ভিডিও বার্তায় যুক্ত হয়ে বলেন, ব্রিটিশ সংস্কৃতি একটি সুন্দর বিষয়, কিন্তু আজ তা ধ্বংসের মুখে। অনিয়ন্ত্রিত অভিবাসন ব্রিটেনকে দ্রুত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

বিক্ষোভকারীরা “স্টপ দ্য বোটস”, “সেন্ড দেম হোম”, “এনাফ ইজ এনাফ, সেভ আওয়ার চিলড্রেন” ইত্যাদি স্লোগান লেখা ব্যানার বহন করছিলেন।

উল্লেখ্য, গত গ্রীষ্মে এক ইথিওপীয় অভিবাসী দ্বারা ১৪ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ব্রিটেন। এরপর থেকেই বিভিন্ন হোটেলে আশ্রয়প্রাপ্ত শরণার্থীদের ঘিরে অভিবাসনবিরোধী বিক্ষোভ দেখা যায়, যা প্রায়শই সহিংস রূপ নেয়।

টমি রবিনসন এর আগে আদালত অবমাননার দায়ে কারাবরণ করেছিলেন। তিনি আদালতের আদেশ উপেক্ষা করে এক সিরীয় শরণার্থীকে নিয়ে মিথ্যা প্রচার চালিয়েছিলেন বলে প্রমাণিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসনবিরোধী সমাবেশব্রিটেনযুক্তরাজ্যলন্ডন
শেয়ারTweetPin

সর্বশেষ

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT