গোপালগঞ্জ

ভাষা সংগ্রামী ফজলুর রহমান মারা গেছেন

চ্যানেল আই অনলাইন সংবাদে ভাষা সংগ্রামী ফজলুর রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা সংগ্রামী ফজলুর রহমানের কাছ থেকে একটি ছবি, যিনি বাংলাদেশের ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভাষা সংগ্রামী এ এম ফজলুর রহমান (৯১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার ৩ জুলাই বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ শহরের পাওয়ার হাউজ রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। বাদ আসর গোপালগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গণে মরহুম এ এম ফজলুর রহমানের জানাজা শেষে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

বর্ণাঢ্য জীবনের অধিকারী এ এম ফজলুর রহমান আমৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে গেছেন। টানা দুই বার তিনি তৎকালীন গোপালগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ৫২’র ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ভাষা আন্দোলনে অংশগ্রহণের কারণে ওই সময় তিনি গ্রেপ্তার হন এবং তিন মাস ফরিদপুর কারাগারে বন্দী থাকেন।

কর্মজীবনে তিনি গোপালগঞ্জ কায়েদ ই আযম মেমোরিয়াল কলেজের (বর্তমান সরকারি বঙ্গবন্ধু কলেজ) কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

ভাষা সৈনিক এ এম ফজলুর রহমানের মৃত্যুতে গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আজম শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়:ফজলুর রহমান ভাষা সৈনিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…