আন্তর্জাতিক

পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে নিহত শতাধিক

পাপুয়া নিউ গিনিতে ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত জমি ও পাথর. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত জমি ও পাথর, যা পাপুয়া নিউ গিনিতে ঘটেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উত্তর পাপুয়া নিউ গিনির (পিএনজি) একটি প্রত্যন্ত গ্রামে ভূমিধসে প্রায় ১০০ জন নিহত হয়েছেন।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) জানিয়েছে, এনগা প্রদেশের কাওকালাম গ্রামে ভোর ৩টার দিকে ভূমিধসের ঘটনা ঘটে।

ভূমিধসের পর স্থানীয়রা উদ্ধারকাজে নেমে পড়েন। তারা ভূমিধসে নিহতদের সংখ্যা ১০০ ছাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনও হতাহতের বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে স্থানীয়দের ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ বের করে আনতে দেখা গেছে। এসময় সেখানে বড় বড় পাথরের টুকরা এবং গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা যায়।

বিষয়:পাপুয়া নিউ গিনি ভূমিধসে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…