চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে ভূমিধসে ৩৭ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বন্যার পানিতে নৌকা চালাচ্ছেন তিনজন, শহরাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে গত দুই দিন ধরে বৃষ্টির কারণে ভূমিধসে ৩৭ জন নিহত হয়েছে। উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভূমিধসের কারণে অনেক এলাকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার রাত থেকে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে অতিরিক্ত বৃষ্টিতে ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানিয়েছে, পাকিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

গত ৪৮ ঘণ্টায় বাজাউর, সোয়াত, লোয়ার দির, মালাকান্দ, খাইবার, পেশোয়ার, উত্তর, দক্ষিণ ওয়াজিরিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতসহ দশটি জেলায় প্রবল বৃষ্টিতে ৩৭ জন নিহত হয়েছে।

পাকিস্তানের মুখ্যমন্ত্রী কেপিকে আলী আমিন গন্ডাপুর বলেছেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষকে এই সংকটময় সময়ে একা রাখা হবে না এবং তাদের ক্ষতির জন্য যথাযথ ক্ষতিপূরণ দেয়া হবে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেছেন, মহাসড়কের ধ্বংসাবশেষ অপসারণের জন্য জরুরি ত্রাণ ও ভারী যন্ত্রপাতি এই অঞ্চলে পাঠানো হয়েছে।

Reneta

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পাঁচজন মারা গেছেন। তাছাড়া ৭০০ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান-শাসিত কাশ্মীরেও হতাহতের খবর পাওয়া গেছে।

এর আগে ২০২২ সালে বৃষ্টিপাত ও বন্যায় পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছে। এক হাজার ৭৩৯ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৭ জনপাকিস্তানভূমি ধসমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT