চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকল্পের নামে বরাদ্দ জমি বন বিভাগকে ফিরিয়ে দেয়া হবে: পরিবেশ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
পরিবেশ উপদেষ্টা প্রকল্পের জমি ফেরত দেওয়ার বিষয়টি ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কক্সবাজারে উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ নেয়া ১২ হাজার একর জমি বন বিভাগকে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর কস্তুরা ঘাটসহ কয়েকটি পয়েন্ট পরিদর্শন শেষে পরিবেশ উপদেষ্টা বলেন, কক্সবাজার সৈকতে যেভাবে নির্মাণ কাজ চলছে তা যদি লাগাম টেনে ধরা না হয়, তাহলে এই সৈকত আর সাধারণ মানুষের থাকবে না।

উপদেষ্টা বলেন, কক্সবাজারের নদী, বনভূমি ও সি-বিচ দখল ও দূষণমুক্ত করা হবে। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)-তে অনুমতি ছাড়া কোনো কিছু নির্মাণ করা যাবে না। পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো সরকারি বা বেসরকারি নির্মাণ বিবেচনায় নেয়া হবে না।

তিনি বলেন, বিধি লঙ্ঘিত হলে তা আইনগতভাবে মোকাবেলা করা হবে। সি-বিচ দখল ও দূষণের লাগাম এখনই না টানলে, এটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পত্তিতে পরিণত হবে। বর্তমান সরকারের সীমিত সময় বিবেচনায় আমরা কয়েকটি কাজ অগ্রাধিকার ভিত্তিতে করছি।

তিনি আরো বলেন, কক্সবাজারের ৭০০ একর বনভূমি ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে। ব্যক্তি মালিকানায় নেওয়া ও ফুটবল একাডেমির জন্য বরাদ্দ  জমি ফেরত আনা হচ্ছে। দায়িত্ব নেয়ার পর ৫১ একর জমি উদ্ধারে জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে।

সোনাদিয়া দ্বীপে বেজা’র জন্য বরাদ্দকৃত জমিও বন বিভাগের আওতায় ফেরত আনার প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে সোনাদিয়া দ্বীপ বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ: পরিবেশ উপদেষ্টাবন বিভাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তলোয়ার দিয়ে নয়, চিন্তা শক্তি দিয়ে পৃথিবী পরিবর্তন সম্ভব: প্রধান উপদেষ্টা

পরবর্তী

সন্ত্রাসের আশ্রয়স্থল ধ্বংস করার সময় এসেছে: নরেন্দ্র মোদি

পরবর্তী
নরেন্দ্র মোদি ভাষণ দিচ্ছেন, ভারতের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাসের আশ্রয়স্থল ধ্বংস করার সময় এসেছে: নরেন্দ্র মোদি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভবনের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

চুরির অভিযোগ দিতে গিয়ে হেনস্থার শিকার জবি শিক্ষার্থী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT