চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লামিচানেকে ছাড়াই পাকিস্তানে গেল নেপাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
নেপাল ক্রিকেটার বিশ্বজিতের হাসিমুখ ও বল হাতে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্দীপ লামিচানেকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করেছিল নেপালের ক্রিকেট বোর্ড। তাকে ছাড়াই মঙ্গলবার পাকিস্তানে পৌঁছেছে দলটি। ধর্ষণ মামলার শুনানির কারণে যেতে পারেননি ২৩ বর্ষী লেগ স্পিনার। মামলার শুনানি শেষে দলে যোগ দেবেন তিনি।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের (সিএএন) ম্যানেজার প্রদীপ মাজগাইয়ান বলেছেন, ‘যেহেতু লামিচানের বিরুদ্ধে আদালতে বিচারাধীন একটি মামলা রয়েছে, তাই এখনই দলের সঙ্গে যেতে পারছেন না। তার কিছু স্বাস্থ্য বিষয়ক সমস্যাও আছে।’

১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মূলত নেপালের লেগ স্পিনারের বিরুদ্ধে মামলা হয়। অবশ্য নিজেকে নির্দোষ দাবি করছেন লামিচানে।

Banglabid

রোববার মামলার শুনানিতে আদালতে উপস্থিত হবেন লামিচানে। অধিনায়ক রোহিত পাইডেল বলেছেন, ‘লামিচানে খেলতে পারবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। আমরা আশাবাদী তিনি দলে যুক্ত হতে পারবেন। তিনি দলের একজন প্রভাব বিস্তারকারী ও তারকা খেলোয়াড়।’

এর আগে খবর আসে, ১৭ বর্ষী নাবালিকা ভক্তের সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করেছেন তারকা লেগ স্পিনার। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে পাঠানোর পাশাপাশি অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে কাঠমান্ডু ভ্যালি পুলিশ। ঘটনায় নেপাল ক্রিকেট বোর্ড লামিচানেকে জাতীয় দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়। বাদ পড়েন সিপিএল থেকেও।

অভিযোগকারীর দাবি, তিনি লামিচানের ভক্ত এবং তারকা ক্রিকেটারের সঙ্গে হোয়াটসঅ্যাপ-স্ন্যাপচ্যাটে কথা বলতেন। লামিচানে একসময় নিজে থেকেই তার সঙ্গে দেখা করতে চান।

Reneta

পুলিশ বলেছে, লামিচানে মেয়েটির সঙ্গে দেখা করেন এবং ২২ সেপ্টেম্বর কেনিয়া সফরে দলের সঙ্গে তাকেও যেতে প্রস্তাব দেন। সেদিন রাত আটটার বেশি বেজে যাওয়ায় মেয়েটি হোস্টেলে ফিরতে পারেননি। লামিচানে তখন তাকে কাঠমান্ডু হোটেলে থাকতে বাধ্য করেন।

আগামী ৩০ আগস্ট মুলতানে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ খেলবে নেপাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপনেপাললামিচানেসিএএন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নরসিংদীতে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকাগামী আপ লাইনে চলাচল বন্ধ

পরবর্তী

চমক ইস্যুতে মুখোমুখি অভিনয়শিল্পী-নির্মাতাদের দুই সংঘ

পরবর্তী
নির্বাচনী অনুষ্ঠানে অংশ নেওয়া নারী ও পুরুষরা বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চমক ইস্যুতে মুখোমুখি অভিনয়শিল্পী-নির্মাতাদের দুই সংঘ

বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ ব্যাটিং প্রস্তুতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিশেষ ক্যাম্পে’ যোগ দিলেন মাহমুদউল্লাহ

সর্বশেষ

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT