চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো নিউ ইয়র্কে বসছে লালন উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২২
বিনোদন
A A

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে লালন উৎসব। আগামী ৩০ অক্টোবর রবিবার জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধন করবেন লোক সংগীত ও লালন গানের কিংবদন্তী শিল্পী ফরিদা পারভীন। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি বরেণ্য বংশীবাদক গাজী আবদুল হাকিম। সোমবার (‌১৭ অক্টোবর) লালন ফকিরের ১৩২তম তিরোধান দিবসে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্ট জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লালন উৎসবের ঘোষণা দেন কুষ্টিয়া লালন একাডেমির আজীবন সদস্য ও লালন পরিষদ ইউএসএ’র আহ্বায়ক মো. আবদুল হামিদ।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আয়োজকরা জানান, বর্তমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মানবধর্মের অনুসারী, আধ্যাত্মিক ব্যক্তিত্ব লালন ফকিরের দর্শন, চিন্তা সর্বত্র ছড়িয়ে দেয়াই উৎসবের লক্ষ্য। অনুষ্ঠানে গান, নাচ, সেমিনার, সিম্পোজিয়াম, থিয়েটার শো, চিত্রকলা, তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে ভিন্ন আঙ্গিকে লালনকে উপস্থাপন করা হবে।

উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায় ও বিজ্ঞানী ড. নূরুন নবী, ডা. জিয়া উদ্দিন, সংগীত শিল্পী মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, সাংবাদিক ও গবেষক হাসান ফেরদৌস, ডা. সারোয়ারুল হাসান চৌধুরী, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, কমিউনিটি বোর্ড সদস্য ডেমোক্র্যাট নেতা মোহাম্মদ এন. মজুমদার, নৃত্যশিল্পী অ্যানি ফেরদৌস, লায়ন ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব, শাহ গ্রপের প্রতিষ্ঠান শাহ জে. চৌধুরী, নাট্যব্যক্তিত্ব গার্গী মুখার্জি, গোলাম সারোয়ার হারুন ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সুমন মুখোপাধ্যায়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাহিম রেজা নূর, উৎসবের প্রধান উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিক, ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট নূরুল আমিন বাবু, টাইটেল স্পন্সর ইন্টার্ন ইনভেস্টমেন্ট-এর চেয়ারম্যান, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, আহ্বায়ক মো. আবদুল হামিদ, সমন্বয়ক গোপাল স্যানাল, স্বীকৃতি বড়ুয়া, দিনেশ চন্দ্র মজুমদার, সুখেন গমেজ ও হাসানুজ্জামান সাকী, সংগীত শিল্পী শাহ মাহবুব এবং কালচারাল অ্যাক্টিভিস্ট ইসরাত জাহান।

‘এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, জাতি গোত্র নাহি রবে’- স্লোগানে দিনব্যাপী হবে এই উৎসব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানচিত্রকলাতথ্যচিত্রনাচনিউ ইয়র্কলালনসিনেমাসেমিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ৩

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT