আদালত

মানবতাবিরোধী অপরাধে তিন আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠালেন ট্র‍্যাইব্যুনাল

সাদা ঐতিহাসিক ভবন ও গাছের সাথে সুন্দর উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা ঐতিহাসিক ভবন, গাছপালা ও উদ্যানের সুন্দর দৃশ্য, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে চলাকালে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে তিন আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনাল-২।

যে তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।

অন্য মামলায় গ্রেফতারের এই তিন আসামীকে আজ ট্র‍্যাইব্যুনালে হাজির করা হলে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাতে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২। এই তিন আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়।

ট্র‍্যাইব্যুনালে আজ প্রসিকিউটসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি করেন।

গত বছরের ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের গুলিতে চার শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হন। নিহতরা হলেন- আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনাল লক্ষীপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…