চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিস অলিম্পিকে বাগদানের খবর দিলেন লেডি গাগা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৪
বিনোদন
A A

প্যারিস অলিম্পিকে ভক্তদের ‘সারপ্রাইজ’ দিলেন লেডি গাগা। ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালের সঙ্গে দীর্ঘদিনের প্রেমিক মাইকেল পোলানস্কিকে ‘বাগদত্তা’ হিসেবে পরিচয় করিয়ে দিলেন গায়িকা।

এপ্রিলে মাইকেল পোলানস্কির সঙ্গে লেডি গাগার বাগদানের গুঞ্জন শোনা গিয়েছিল। সেই সময়ে অভিনেত্রীর হাতে বড় হীরের আংটিও দেখা গিয়েছিল। তবে সেই সময়ে দুজনের কেউই মুখ খোলেননি। অবশেষে বাগদানের বিষয়টি প্রকাশ্যে আনলেন লেডি গাগা।

টিকটকে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে গ্যাব্রিয়েল আত্তালের সঙ্গে কথা বলার সময় মাইকেল পোলানস্কিকে গাগা পরিচয় করিয়ে দিচ্ছেন ‘আমার বাগদত্তা’ বলে। ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে চর্চা।

এর আগেও দুই বার বাগদান হয়েছিল লেডি গাগার। এন্টারপ্রেনিয়র ও টেক ইনভেস্টর মাইকেল পোলানস্কির সঙ্গে সম্পর্কের আগে তার বাগদান হয়েছিল টেইলর কিনির এবং ক্রিশ্চিয়ান কারিনোর সঙ্গে। তবে দুটোর একটি সম্পর্কও টেকেনি।

২০১৯ সাল থেকে প্রেম করছেন লেডি গাগা ও মাইকেল পোলানস্কি। তাদের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে লাস ভেগাসে ২০২০ সালের নিউ ইয়ার পার্টিতে। এরপর তাদেরকে জনসম্মুখে দেখা গেছে প্রায়ই। তাদের কাছের সূত্র জানিয়েছেন, ‘এই জুটির সম্পর্ক আলাদা হওয়ার মতো নয়।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্যাব্রিয়েল আত্তালমাইকেল পোলানস্কিলিড বিনোদনলেডি গাগা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

মে ১, ২০২৬

ফিফা কংগ্রেসে ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনি ফুটবল প্রধানের

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মান বেড়েছে কতটুকু?

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT