পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে মানুষের চাহিদা পুরণে এবার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ওসব কারখানায় স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। স্থানীয় প্রশাসন প্রতিনিয়ত লাচ্ছা সেমাই তৈরীর কারখানাগুলোতে অভিযান অব্যাহত রেখেছে। মানব দেহের জন্য ক্ষতিকর উপাদান মেশানো বা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা তৈরি করা হলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসন।






