বিনোদন

ভারতে ব্যর্থ, আন্তর্জাতিক বাজারে আশার আলো দেখাচ্ছে আমিরের ছবি

ভারতের বক্স অফিসে ব্যর্থ আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’

আন্তর্জাতিক বাজারে আশার আলো দেখাচ্ছে আমিরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ব্যর্থতার পর, এই ছবি আন্তর্জাতিক বাজারে আশার আলো দেখাচ্ছে আমিরের।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের বক্স অফিসে সুবিধা করতে পারেনি আমির খানের ‘লাল সিং চাড্ডা’। তবে আশার আলো দেখাচ্ছে আন্তর্জাতিক বাজার। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ছবিটি আয় করেছে ১০৮.৪৭ কোটি রুপি।

ধারণা করা হচ্ছে ভারতে ৬৫ কোটি রূপিতেই ব্যবসা গুটিয়ে যাবে ‘লাল সিং চাড্ডা’র। সাপ্তাহিক ছুটি ছাড়াও আরও দুটি বাড়তি ছুটির দিন পাওয়া স্বত্বেও  আশানুরূপ ব্যবসা করতে পারেনি ছবিটি।

বলিউড হাংগামার সূত্রে জানা গেছে, ছবিটি ভারতের বাইরে তুলনামূলক ভালো ব্যবসা করছে। আন্তর্জাতিক বাজার থেকে ছবিটির আয় হয়েছে ৪৭.৭৮ কোটি।

দর্শকের অভাবে একের পর এক শো বাতিল হচ্ছে ‘লাল সিং চাড্ডা’র। শুক্রবার মুক্তি পাবে ‘লাইগার’। বিজয়ের এই ছবি মুক্তি পেলে ‘লাল সিং চাড্ডা’র জন্য হলে টেকা কঠিন হয়ে যাবে।

অস্কারজয়ী হলিউডি চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’র রিমেক হিসেবে ‘লাল সিং চাড্ডা’ তৈরি করেছেন আমির খান। সিনেমার প্রযোজক তিনি, প্রধান ভূমিকায় অভিনয়েও তিনি। অদ্বৈত চন্দনের পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি ১১ আগস্ট মুক্তি পেয়েছে।

বিষয়:আমির খান বক্স অফিস বলিউড লাল সিং চাড্ডা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…