ফুটবল

গার্দিওলার সাথে কথা হবে ওয়াকারের

Manchester City ফুটবলার রাহিম স্টার্লিং মাঠে নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

Manchester City ফুটবলার রাহিম স্টার্লিং মাঠে নির্দেশ দিচ্ছেন, দর্শকদের মাঝে ব্যস্ততা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী তারকা কাইল ওয়াকার বায়ার্ন মিউনিখে যেতে চান। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে ইংল্যান্ডের ফুলব্যাক তারকা কথা বলবেন সিটিজেন বস স্প্যানিশ পেপ গার্দিওলার সাথে। তারপর সিদ্ধান্তে আসবেন।

জার্মান চ্যাম্পিয়নরা নতুন মৌসুমে ৩৩ বর্ষী ওয়াকারকে নিয়ে রক্ষণ শক্ত করতে চায়। ওয়াকারও নতুন মৌসুমে নতুন জায়গায় খেলতে আগ্রহী এবং বাভারিয়ানদের ক্লাবে যেতে আগ্রহী হয়েছেন।

কিন্তু দলবদলের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলছেন, ওয়াকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে কোচ গার্দিওলার সাথে এ বিষয়ে আলোচনা করতে চান।

ইংলিশ জায়ান্টদের সাথে ওয়াকারের এখনও একবছরের চুক্তি রয়েছে এবং ট্রেবল জয়ের পর নতুন চুক্তির কথা হচ্ছিল। কিন্তু বায়ার্ন আগ্রহ প্রকাশের পর অবস্থার পরিবর্তন হয়েছে। বুন্দেসালিগা দলটির সাথে মৌখিকভাবে চুক্তিতে সম্মতও হয়েছেন ওয়াকার, খবর এমনই।

ছয় বছর আগে কাইল ওয়াকার টটেনহ্যাম হটস্পার থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। গত মৌসুমে ৩৯ ম্যাচ খেলে ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বিষয়:ইপিএল ওয়াকার গার্দিওলা ট্রেবল বায়ার্ন ম্যানচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…