চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাতে রাসুল গেয়ে চমকে দিলেন অভিনেত্রী কুসুম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৬
বিনোদন
A A

নাতে রাসুল গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী কুসুম সিকদার। সম্প্রতি তার গাওয়া ‘সে যে আমার কামলিওয়ালা’ প্রকাশ হয়েছে। কুসুমের কণ্ঠে ধর্মীয় এ সংগীত যারা শুনছেন তারাই চমকে উঠছেন।

গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়াতে প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী। কুসুম সিকদারের ভেরিফায়েড পেইজে গানটি আপলোড করা হয়েছে। সেখানে অনেকেই মন্তব্য করছেন, কুসুমের কণ্ঠে ভক্তি ও আবেগের এক বিশেষ ছোঁয়া রয়েছে, যা নাতে রাসুলটিকে আরও হৃদয়গ্রাহী করে তুলেছে।

দর্শক-শ্রোতাদের মতে, ‘সে যে আমার কামলিওয়ালা” গানটির কথায় যেমন রয়েছে গভীর ভালোবাসা, তেমনি কুসুমের পরিবেশনাতেও রয়েছে আন্তরিকতা। তাই গানটি শুনে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ছেন এবং তাকে উৎসাহ দিয়ে প্রশংসা করছেন।

Banglabid

কুসুম জানান, এই রমজানের আগে তিনি ভেবেছিলেন গানটিতে কণ্ঠ দিয়ে প্রকাশ করবেন। ধর্মীয় সংগীত অনুরাগ এবং নজরুলের ইসলামিক গান হিসেবে  রমজানে প্রকাশ করেছেন তিনি। তবে গানটিতে কণ্ঠ দেয়ার জন্য অনেক বেশি প্রস্তুতি নিতে হয়নি তাকে।

কুসুম বলেন, ছোটবেলা থেকে আমার অভিনয়ের হাতেখড়ি ছিল না। আমার গান শেখা চার বছর বয়স থেকে; নজরুল গীতি, ক্লাসিক্যালের কোর্স সম্পন্ন করেছিলাম। এ কারণে আমার গানের ব্যাকগ্রাউন্ড আগে থেকেই ছিল। ২০০২ সালে লাক্স চ্যানেল আই-এর মঞ্চের পর অভিনয় শুরু করি। এ জন্য আমার গানে আর নিয়মিত হওয়া হয়নি। তবে আমার দুটি সলো অ্যালবাম এবং তিনটি মিক্সড অ্যালবাম রিলিজ হয়েছিল।

কুসুম আরও বলেন, নাতে রাসুল রিলিজের পর থেকে সবাই খুব প্রশংসা করছেন। আসলে আমি আগে গান করতাম এটা হয়তো নতুন জেনারেশনের অনেকেই জানেনা। এখন আমি সেভাবে গান করিও না! এজন্য তারা একটু অবাক হচ্ছে। কারণ এই ধরনের গান গাওয়া কিছুটা কঠিন।

Reneta

কুসুম সিকদারের গাওয়া এই গানের মিউজিক করেছেন সজীব খান, ভিডিও নির্মাণ করেছেন মোস্তফা তারিক হাদি, ভিডিও সম্পাদনা করেছেন মাহফুজুল হক আশিক।

এরআগে কুসুমের গাওয়া এই গান দিয়ে দেশের টেলিভিশন ইতিহাসে প্রথমবারের মতো এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত মিউজিক ভিডিও প্রকাশ করে চ্যানেল আই। ১ মার্চ চ্যানেল আইয়ের পর্দায় মিউজিক ভিডিওটি প্রথম সম্প্রচারিত হয়। পরে এটি চ্যানেলটির ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রকাশ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এআই মিউজিক ভিডিওকুসুম শিকদারনজরুলনাতে রাসুলমিউজিক ভিডিওলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাবিতে আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় ৫৮ শিক্ষক শনাক্ত

আগস্ট ১৩, ২০২৬

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT