বাংলাদেশ

পিলখানা হত্যাকাণ্ডে জড়িত কুশীলবদের খুঁজে বের করা হবে: ফারুক খান

ফারুক খান পিলখানা হত্যাকাণ্ডের তদন্তের জন্য সাংবাদিকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারুক খান পিলখানা হত্যাকাণ্ডের তদন্তের জন্য সাংবাদিকদের সাথে কথা বলছেন, বিভিন্ন মিডিয়ার ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিলখানা হত্যাকাণ্ডের ১৫ তম বার্ষিকী আজ। এ উপলক্ষে আজ সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোঃ ফারুক খান নির্মম এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।

ফারুক খান বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত কুশীলবদের দ্রুত খুঁজে বের করা হবে। পিলখানা হত্যাকাণ্ডের মতো এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় সেদিকে কঠোর দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

বিষয়:পিলখানা পিলখানা হত্যাকাণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…