নাব্য সঙ্কটের কারণে প্রায় থেমে গেছে কুড়িগ্রামের ধরলা, তিস্তা ও দুধকুমারসহ বেশির ভাগ নদ-নদীর পানি প্রবাহ। নদীর বুকজুড়ে জেগে উঠেছে ছোট বড় অসংখ্য বালু চর। শুকনো মৌসুমের শুরুতেই এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। পাশাপাশি জীবিকার সঙ্কটে পড়েছেন নদীনির্ভর মানুষেরা। নদী বাঁচাতে সমীক্ষার মাধ্যমে খননের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।






