চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় সেরা ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ন ২২, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামলো ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর। এই উৎসবে সেরা ছবির পুরস্কার হিসেবে ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার’ পুরস্কারটি জিতে নিয়েছে মুহাম্মদ কাইউম পরিচালিত বাংলাদেশের ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর অফিশিয়াল ওয়েব সাইটে খবরটি প্রকাশ করা হয়েছে। তবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র সাথে যৌথভাবে উৎসবের সেরা ছবির পুরস্কার পেয়েছে স্পেনের ছবি ‘আপন এন্ট্রি’।

মুহাম্মদ কাইউমের হাতে পুরস্কার ট্রফি এবং সার্টিফিকেট তুলে দেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

পুরস্কার প্রাপ্তির খবরটি মুহাম্মদ কাইউম নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। পুরস্কার পাওয়া ক্রেস্টটির ছবি ফেসবুকে দিয়ে এই নির্মাতা লিখেছেন, ‘যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র! এই পুরষ্কার প্রিয় বন্ধু, প্রয়াত গাজী মাহতাব হাসান এবং সকল কলাকুশলী ও অভিনয় শিল্পীদের প্রতি উৎসর্গ করছি।’

‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজ’ বিভাগে এ বছর প্রতিযোগিতায় ছিলো মোট ১৪টি চলচ্চিত্র। এরমধ্যে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে ছিলো মুহাম্মদ কাইউম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।

এই বিভাগের ছবিগুলো বিচারের দায়িত্বে ছিলেন মোট ৫জন বিচারক। এরমধ্যে চেয়ারপারসন হিসেবে প্রযোজক ও চলচ্চিত্রের বাণিজ্য বিস্তার নিয়ে কাজ করা ইলিয়ানা জাকোপলু ছাড়াও ছিলেন মানো খলিল, শালিনী ডোরে, তন্নিষ্ঠা চ্যাটার্জি এবং বাংলাদেশের প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল।

Reneta

১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন। অতিথি হিসেবে আরও ছিলেন জয়া বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা, রানী মুখার্জী সহ পশ্চিম বাংলার গুণীজনরা। এবার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতীয় গুণীজনদের সঙ্গে মঞ্চে ছিলেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

Jui  Banner Campaign
ট্যাগ: কুড়া পক্ষীর শূন্যে উড়াগাজী মাহতাব হাসানমুহাম্মদ কাইউমলিড বিনোদনসিনেমাহাওর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT