চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমার শানুর মানহানির মামলায় মুখ খুললেন প্রাক্তন স্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

সম্প্রতি ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্যর বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে একটি মানহানির মামলা দায়ের করেছেন। গায়কের অভিযোগ, রীতার মিথ্যা বক্তব্য ও অপবাদের কারণে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তিনি সাবেক স্ত্রীর কাছে ৩০ লাখ রুপির ক্ষতিপূরণ দাবি করেছেন।

কুমার শানুর এই আইনি পদক্ষেপের পর এক সাক্ষাৎকারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রীতা। তিনি দাবি করেন, কুমার শানুর সঙ্গে তার কিংবা তাদের সন্তানদের কোনো যোগাযোগ নেই। এমনকি গায়ক তাদের ফোন নম্বরও ব্লক করে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি। দীর্ঘ তিন দশক কোনো সম্পর্ক না থাকার পর হঠাৎ করে এই মামলাকে হয়রানি হিসেবেই দেখছেন রীতা।

রীতার ভাষ্য, ‘আমি স্তম্ভিত। যে স্ত্রী তার তিন সন্তানকে বড় করল, আজ তার বিরুদ্ধেই মামলা করছেন তিনি। আমি জানি না উনি কীভাবে ভাবলেন আমার কাছে ৩০ লাখ টাকা আছে।’

তিনি আরও বলেন, ‘যখন আমি সন্তানসম্ভবা ছিলাম, তখনই প্রথমবার আমাকে আদালতে টেনেছিলেন তিনি। আর আজ ৬৩ বছর বয়সে এসে আবার আদালতের চক্কর কাটতে হবে। দীর্ঘ ৩১ বছর পর তার সঙ্গে আমার কোর্টে দেখা হবে।’

সাক্ষাৎকারে আবেগাপ্লুত হয়ে হাতজোড় করে রীতা বলেন, ‘যদি ভালোবাসতে না পারেন, অন্তত আমাদের শান্তিতে থাকতে দিন। দয়া করে এভাবে আর আমাদের হেনস্তা করবেন না।’

একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই মামলার আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। উল্লেখ্য, ২০০১ সালে কুমার শানু ও রীতা ভট্টাচার্যের বিচ্ছেদ হয়। তাদের একটি ছেলে রয়েছে-জন কুমার শানু।- হিন্দুস্থান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমার শানুভারতের জনপ্রিয় সংগীতশিল্পীরীতা ভট্টাচার্যস্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT