চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্সি খুলেও যে কারণে হলুদ কার্ড দেখতে হয়নি কুদুসকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ডাচ লিগে ইরেডিভিসি জায়ান্টসের বিপক্ষে বাঁ-পায়ের ফ্রি-কিকে দারুণ এক গোল করেন আয়াক্সের মিডফিল্ডার মোহাম্মেদ কুদুস। ২২ বর্ষী ফুটবলার গোলের পর উদযাপনের সময় খুলে ফেলেন জার্সি। বিধি লঙ্ঘনের কারণে হলুদ কার্ড কুদুসের প্রাপ্যই ছিল। কিন্তু ঘানার তারকাকে কার্ড দেখানোয় বিরত থাকেন রেফারি।

আমস্টারডাম অ্যারেনায় রোববার রাতের ম্যাচে তুরস্কে ভূমিকম্পে নিহত ফুটবলার ক্রিস্টিয়ান আতসুকে গোল উৎসর্গ করার জন্য জার্সি খুলেছিলেন তার স্বদেশি কুদুস। কাতার বিশ্বকাপে ঘানার স্কোয়াডে থাকা কুদুসের জার্সির নিচে পরিহিত টি-শার্টে লেখা ছিল শান্তিতে বিশ্রাম নাও আতসু।

খেলা চলাকালীন সময়ে কেউ জার্সি খুললে সাধারণত হলুদ কার্ড দেখানো হয়। রেফারি পোল ফন বোয়েকেল এদিন কার্ড দেখাননি। ম্যাচ শেষে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কুদুস।

‘এটা ফুটবলের নিয়মের ঊর্ধ্বে, বিষয়টা জীবন এবং মৃত্যুর। রেফারি বলেছিলেন জার্সি খোলার অনুমোদন নেই। তবে তিনি পরিস্থিতি বুঝতে পেরেছিলেন। আমি এজন্য তার কাছে কৃতজ্ঞ এবং তাকে খুব সম্মান জানাচ্ছি।’

‘তুরস্কে কী ঘটেছে তা সবাই জানে। আমি শ্রদ্ধা জানাতে এমন উপায় বেছে নিয়েছি। কারণ তিনি(আতসু) আমার প্রিয় মানুষ। তাকে দেখে অনেককিছু শিখেছি। তিনি আমাকে নিয়মিত পরামর্শ দিতেন। আজ যা কিছু দিয়েছি সেটা তাকে উৎসর্গ করেই। যদি গোল না করতাম, তাহলে খেলার পর জামায় থাকা লেখাটা দেখাতাম।’

গত ৬ ফেব্রুয়ারি ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর নিখোঁজ হন ঘানার তারকা আতসু। ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধারের খবর এসেছিল। পরে জানা যায় খবরটি সঠিক নয়। দীর্ঘ ১২ দিন পর আতসুর মরদেহ উদ্ধার করা হয়েছে শনিবার। চেলসি ও নিউক্যাসেলের সাবেক উইঙ্গারের মরদেহ তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঘানায় নেয়া হয়েছে সোমবার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতসুআয়াক্সকুদুসডাচ লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT