চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের টানে সাভারে কোরিয়ান যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২৪
বাংলাদেশ
A A

হাজারো মাইলের দূরত্ব ঘুচিয়ে ইন্টারনেটের বদৌলতে প্রেম-পরিণয় ঘটছে অহরহই। প্রায়ই শোনা যাচ্ছে, ভিন দেশি তরুণ, ভিন দেশি তরুণী প্রেমের টানে ছুটে আসছে বাংলাদেশে। এমনই এক ঘটনা এবার সাভারে। উনিশ বছরের উচ্চমাধ্যমিক পড়ুযা তরুণীর প্রেমে মজে বাংলাদেশে চলে এসেছে দক্ষিণ কোরিয়ার এক তরুণ। এ মাসের শুরুর দিকে বিয়ের পর গতকাল হলো তাদের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ যুগলের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস জানান আগতরা। যুগলের জন্য জানান শুভকামনা তারা।

প্রায় চার মাস আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের তরুণ জে. মিঙ্গির সঙ্গে অনলাইনে পরিচয় হয় সাভারের আড়াপাড়া সবুজবাগ এলাকার রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে হয় প্রেম। এই প্রেমের টানে গত ১ নভেম্বর সাভারে চলে আসেন জে মিঙ্গি, ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি হয়ে যান আরফান ইসলাম। পর দিন ২ নভেম্বর ইসলাম ধর্মীয় রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

ভিনদেশি তরুণের সঙ্গে কন্যার বিয়েতে আনন্দিত বাবা-মাসহ পরিবারের সদস্যরাও। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল পরিণয়ে খুশি আরফান-সুমাইয়া যুগল। ভাঙা বাংলায় স্ত্রীর প্রতি ভালোবাসা জানালেন কোরিয় তরুণ।

হাজারো মাইলের দূরত্ব ঘুচিয়ে যে কাছে আসা, চার হাত এক হওয়া তা আজীবন অটুট থাকুক, এমনটিই প্রত্যাশা বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া আমন্ত্রিত অতিথিদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেমের টানবিবাহ পরবর্তী সংবর্ধনাবিবাহবন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT