বিনোদন

মাত্র ৩৭ বছরেই চলে গেলেন কোরিয়ান অভিনেতা

মাত্র ৩৭ বছর বয়সেই ক্যানসারের কাছে হার মানলো জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান ছবি ‘অ্যাম সরি, আই লাভ ইউ’ ছবি খ্যাত অভিনেতা চুং লিম

কোরিয়ান অভিনেতার স্টাইলিশ পোর্ট্রেট, কালো চুল ও আধুনিক পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন কোরিয়ান অভিনেতার স্টাইলিশ ছবি, কালো চুল ও আধুনিক পোশাক পরা, যা তার ব্যক্তিত্ব প্রকাশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাত্র ৩৭ বছর বয়সেই ক্যানসারের কাছে হার মানলো জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান ছবি ‘অ্যাম সরি, আই লাভ ইউ’ ছবি খ্যাত অভিনেতা চুং লিম। তার মৃত্যুর খবর বুধবার কোরিয়ান মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

জানা গেছে,  তিনি দীর্ঘদিন ধরেই কোলন ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। অবশেষে তার সেই লড়াইয়ে হার মানলেন তিনি।

২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত চুং লিম অভিনয় জগতের সঙ্গেই যুক্ত ছিলেন। তিনি এক দিকে যেমন অভিনয় করতেন, তেমনি তিনি গানও গাইতেন। এই দুটোকে ঘিরে তার জীবন আবর্তিত ছিল।

তবে বিগত কয়েক বছর ধরে তিনি কিন্তু তিনি তার পেশা বদলে ফেলেন। গ্ল্যামার ওয়ার্ল্ড, বিনোদন, অভিনয় সবটা ছেড়ে তিনি সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে যোগ দেন একটি মোটরসাইকেল কোম্পানিতে। এতদিন তিনি সেই পেশার সঙ্গেই যুক্ত ছিলেন।

‘কে ড্রামা’র হাত ধরেই ২০০৪ সালে অভিনয় জগতে পা রাখেন চুং লিম। তার প্রথম ছবিটি ছিল ‘অ্যাম সরি, আই লাভ ইউ’। সেই ছবিতে যদিও চুং লিমকে একটি অত্যন্ত ছোট্ট ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। তবে এরপর তিনি আরও বেশ কিছু ছবিতে কাজ করেছিলেন তিনি।

২০০৯ সালে গানের জগতে পা রেখেছিলেন চুং লিম। যার পর মুক্তি পায় তার প্রথম অ্যালবাম ‘স্টেপ’। তবে ২০১০ সালে তিনি অভিনয় জগৎকে বিদায় জানান এবং অন্য পেশাকে বেছে নেন তিনি।

বিষয়:অভিনেতা আই লাভ ইউ’ ক্যানসার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…