রপ্তানি বাণিজ্য ধরে রাখা আর নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। কোরীয় প্রতিষ্ঠানের বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহের কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বিনিয়োগ বাড়াতে বাংলাদেশকে আমলাতান্ত্রিক পরিবেশ উন্নত করতে হবে। সরকার পরিবর্তনের সাথে সাথে বিনিয়োগ ও বাণিজ্য ক্ষেত্রের সিদ্ধান্ত পরিবর্তন না করারও আহ্বান জানান তিনি।






