বিনোদন

প্রশংসা পাচ্ছে সজল-ফারিয়ার ‘কন্যা’!

সজল-ফারিয়া অভিনীত 'কন্যা' ছবির একটি দৃশ্য, দর্শকদের প্রশংসা পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সজল ও ফারিয়া অভিনীত ‘কন্যা’ ছবির একটি দৃশ্য, যেখানে তারা একসঙ্গে হাসছেন, উৎসবমুখর পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জ্বীন থ্রি’ সিনেমা। যেটির ওটিটি পার্টনার আইস্ক্রিন। মুক্তিকে সামনে রেখে সিনেমাটির ‘কন্যা’ শিরোনামের গান প্রকাশ করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। গানটিতে দেখা গেছে রঙিন আর প্রাণোচ্ছ্বাসে ভরা উৎসবের আমেজ।

গীতিকবি রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। উৎসবের আবহে নির্মিত এ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা।

গানটির ভিডিওতে দেখা যায় ‘জ্বীন ৩’ সিনেমার দুই অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়াকে। দুজনের পোশাকেও রঙের ছড়াছড়ি। দুজনের নাচও প্রাণবন্ত। গানটি প্রকাশের পর বুবলী, সিয়াম, মেহজাবীন, তানজিন তিশারাও শেয়ার করে প্রশংসা করছেন।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে,‌ ‘কন্যা এমন একটি গান, যা বাঙালির যেকোনো উৎসবে গাইতে পারবেন, নাচতে পারবেন, বাজাতে পারবেন। ফলে আমরা মনে করি, এই গানের মালিক বাংলা ভাষাভাষীর সব মানুষ। এই গান আপনার, আমার সবার।

হরর ঘরানার ‘জ্বীন থ্রি’ নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

বিষয়:ঈদের সিনেমা কন্যা রে জ্বীন ৩ নুসরাত ফারিয়া ফারিয়া সজল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…