চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে প্রতিযোগিতার দৌড়ে বাংলাদেশের ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। আর এই উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করবে বাংলাদেশি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।

রবিবার (৪ ডিসেম্বর) উৎসব কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েব সাইটে চলচ্চিত্রের লাইন আপ প্রকাশ করে। সেখান থেকে জানা যায়, আসন্ন এই উৎসবে ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজ’ বিভাগে জায়গা করে নিয়েছে মোট ১৪টি চলচ্চিত্র। এরমধ্যে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে ঠাঁই পেয়েছে মুহাম্মদ কাইউম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।

এই বিভাগের ছবিগুলো বিচারের দায়িত্বে রয়েছেন মোট ৫জন। এরমধ্যে চেয়ারপারসন হিসেবে প্রযোজক ও চলচ্চিত্রের বাণিজ্য বিস্তার নিয়ে কাজ করা ইলিয়ানা জাকোপলু ছাড়াও রয়েছেন মানো খলিল, শালিনী ডোরে, তন্নিষ্ঠা চ্যাটার্জি এবং বাংলাদেশের প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল।

এবারের উৎসবে ৫২টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, ৫৭টি দেশ থেকে জমাকৃত ১০৭৮টি চলচ্চিত্রের মধ্যে বাছাই করে ১৮০টি চলচ্চিত্র দেখানো হবে। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে আসছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। উৎসবে স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে হাজির হবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কলকাতাকুড়া পক্ষীর শূন্যে উড়াচলচ্চিত্র উৎসবমুহাম্মদ কাইউমলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT