চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার মাঝে থেকেও নিঃসঙ্গ কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

এমন বাজে সময় আগেও দেখেছিলেন বিরাট কোহলি। সেঞ্চুরি নেই, ব্যাটেও যাচ্ছে রান খরা-বিশ্বের অন্যতম সেরা ব্যাটারের এমন অফ ফর্ম নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক। কেউ মনে করছেন ‘বিরাট ফুরিয়ে গেছেন’, কেউ কেউ তো ভারতের একাদশের তার জায়গাটাও দেখছেন না।

সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া হয়ে নিজের দল-সব জায়গা থেকে ‘ফুরিয়ে গেছেন’ বাক্যটি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন ৩৩ বর্ষী এই তারকা ব্যাটার। নিজের দুঃসময়ে এত মানুষের ভীড়েও প্রচণ্ড একাকি মনে করছেন। এমন অবস্থা চলতে থাকলে নিজের স্বকীয়তা হারানোর শঙ্কাও দেখছেন ভারতের সাবেক অধিনায়ক।

তারুণ্যে ঝলমলে ভারতের একাদশে অনেকদিন যাবৎ রান খরায় ভুগছেন কোহলি। বিশ্বের অন্যতম সেরা ব্যাটারের ব্যাটে শেষ তিন বছরে নেই শতকের দেখা। যতটা করছেন তাও ঠিক তার নামের পক্ষে সুবিচার হচ্ছে না। অফ ফর্মের কারণে দল শেষ পর্যন্ত তাকে ‘বিশ্রামের’ দোহাইয়ে একাদশের বাইরে রেখেছে। অনেকের কাছে বিরাট এখন দলের বোঝা। বিষয়টি কোহলিকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে।

ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থার কথা জানিয়েছেন কোহলি, ‘আমাকে সমর্থন করে এবং ভালবাসে এমন মানুষে পূর্ণ একটি ঘরেও নিজেকে একা মনে হচ্ছে-ব্যক্তিগতভাবে এমন সময়ের মাঝ দিয়ে যাচ্ছি। আমি নিশ্চিত, এমন সমস্যা অনেকের সাথেই মিলে যাবে।’

মানসিকভাবে সুস্থ থাকাকে অনেক গুরুত্বের সঙ্গে দেখেন কোহলি। যদি কেউ নিজের মানসিকভাবে ভেঙে পড়ে তাহলে তার আশেপাশের অন্যসব কিছুও তার পক্ষে কাজ করে না বলে মনে করেন বিরাট, ‘এটা নিশ্চিতভাবেই মারাত্মক সমস্যা। আমরা নিজেকে যতই শক্ত রাখার চেষ্টা করি, এটি বিচ্ছিন্ন করে দিবেই।’

দীর্ঘ ক্যারিয়ারে নানা সময়ে ভিন্ন ভিন্ন ঝামেলায় জড়িয়েছিলেন কোহলি। মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনায়ও পড়েছেন বহুবার। ২০১৪ সালে ইংল্যান্ডে টেস্টে সিরিজে ব্যর্থ হবার পর কোহলি বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ মানুষ তিনি।

Reneta

এশিয়া কাপ, বিশ্বকাপের মতো বড় আসর সামনে রেখে ভারতের সাবেক অধিনায়ক কোহলি আবার বলছেন, প্রচণ্ড একাকি বোধ করছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপকোহলিবিরাটভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT