চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিকে ৫ বার আউট করে ‘ভাগ্যবান’ সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। বৃহস্পতিবার পুনেতে গড়াবে লড়াই। তার আগে স্বাগতিকদের সাবেক অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার মনে করেন, আধুনিক যুগের সেরা ব্যাটারকে পাঁচবার আউট করে ভাগ্যবান তিনি।

কোহলির উইকেট মূল্যবান সাকিবের কাছে। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে পাঁচবার আউট করেছেন ডানহাতি এ ব্যাটারকে। ৩৪ বর্ষী এ ব্যাটারকে আরও আউট করার ইচ্ছা পোষণ করে বলেছেন, ‘সে বিশেষ একজন ব্যাটার, সম্ভবত আধুনিক যুগের সেরা ব্যাটার। আমি মনে আমি ভাগ্যবান, তাকে পাঁচবার আউট করেছি। তার উইকেট নেয়া আমাকে বিশেষ আনন্দ দেয়।’

আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটার কোহলি বিভিন্ন রেকর্ডের মালিক হয়েছেন। ওয়ানডে ক্রিকেটে ৪৭টি শতক এবং ৬৮টি অর্ধশতকসহ ১৩,০০০ হাজার রানের মালিক। এবারের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে ১৫৬ রান সংগ্রহ করেছেন।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগামীকাল উভয় দল তাদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকোহলিপুনেবাংলাদেশভারতমহারাষ্ট্রলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT