চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার হাজারি ক্লাবে কোহলিই প্রথম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

রেকর্ড ভাঙা-গড়ার বইয়ে দারুণ আরেকটি রেকর্ডে নাম লেখালেন বিরাট কোহলি। ভারতীয় কিংবদন্তি টি-টুয়েন্টির প্রথম ব্যাটার হিসেবে পেরিয়েছেন ৪ হাজার রানের মাইলফলক। ইংল্যান্ডের বিপক্ষে সেমির লড়াইয়ে নেমে সংক্ষিপ্ত ফরম্যাটে চার হাজারি ক্লাব খোলেন ডানহাতি ব্যাটার।

তিন ফরম্যাটেই সময়ের অন্যতম সেরা তারকা কোহলি টি-টুয়েন্টিতেও আছেন দুর্দান্ত ফর্মে। এ পর্যন্ত ১০৭ ইনিংসে ব্যাট করেছেন ৫২.৭৩ গড়ে। রেকর্ডের ৪২ রান দূরে ছিলেন। অ্যাডিলেডে করেছেন ৪০ বলে ৫০ রান। এখন সংগ্রহে ৪,০০৮ রান।

রানখরার সময় কাটিয়ে উঠেছেন গত এশিয়া কাপেই। কোহলি আফগানিস্তানের বিপক্ষে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম টি-টুয়েন্টি শতরান। বিশ্বকাপেও আছেন সুপারসনিক ছন্দে। সুপার টুয়েলভে পাকিস্তান, নেদারল্যান্ডস, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে তুলেছেন অর্ধশতক। ৬ ম্যাচ ২৯৪ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।

কোহলির খোলা চার হাজারি ক্লাবে ভাগ বসানোর তালিকায় আছেন সতীর্থ ওপেনার রোহিত শর্মাও। ১৪০ ইনিংসে নেমে এলিট ক্লাবটি থেকে ভারত অধিনায়ক আছেন ১১৭ রান পেছনে, ৩,৮৮৩ এখন তার। তিনে মার্টিন গাপটিল, কিউই ওপেনারের সংগ্রহ ৩,৫৩১ রান। চারে ৩,৩২৩ নিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও পাঁচে আয়ারল্যান্ড ওপেনার পল স্টার্লিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাডিলেডএডিটর্স পিকএডিটর্স পিক-টি২০কোহলিটি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতবাবররোহিতসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT