চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির আশ্বাসের দরকার নেই: রোহিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

গত কয়েক বছরে বিরাট কোহলির অফফর্ম ভারতের জাতীয় বিতর্কে পরিণত হয়েছে। বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেবসহ অনেকেই তাকে বাদ না দেয়া নিয়ে কথা বলে চলেছেন। এ বিষয়ে প্রশ্ন শুনে অবশ্য রীতিমতো বিস্মিত টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও কোহলি রান পাননি। ২৫ বলে তিন চারে ১৬ রানে থেমেছেন। টানা ব্যর্থতার জেরে ভারতের সাবেক অধিনায়কের দলে থাকার প্রয়োজনীয়তা আছে কিনা- এমন আলোচনা তাতে আরও জোরাল হয়েছে।

তবে কোহলিকে নিয়ে কোনো বিতর্কের প্রয়োজন নেই বলছেন রোহিত। হিটম্যানখ্যাত ব্যাটারের ভাষ্য, ‘অনেক ম্যাচ যিনি জিতিয়েছেন, তার মতো খেলোয়াড়ের প্রত্যাবর্তনের জন্য কেবল দুই-একটি ভালো ইনিংস দরকার।’

‘তিনি এতবছর ধরে অনেক ম্যাচ খেলেছেন। তিনি এতটাই দুর্দান্ত ব্যাটসম্যান যে তার কোনো আশ্বাসের দরকার নাই। আমি সবশেষ প্রেস কনফারেন্সেও এমনই বলেছিলাম। ফর্মের উত্থান-পতন আসে এবং সেটা ক্যারিয়ারের অংশ।’

‘আমাদের মধ্যে বিষয়টি নিয়ে কথা হয়েছে। তবে এসব বিষয় নিয়ে কথা বলার সময় আমাদের চিন্তা করা উচিৎ যে পারফরম্যান্সের উত্থান-পতনে খেলোয়াড়ের মান কখনোই খারাপ হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সবার মনে রাখা উচিৎ।’

‘তিনি এত রান করেছেন। তার গড়টা দেখুন। কতগুলো সেঞ্চুরি (টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৭০টি) করেছেন। এমন বিশাল অভিজ্ঞতা তার রয়েছে। প্রত্যেক খেলোয়াড়ের জীবনেই খারাপ সময় থাকে। এমনকি ব্যক্তিগত জীবনেও এটি আসে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিটিম ইন্ডিয়াভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT