চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার বিপক্ষে হারের পর শাস্তি পেলেন কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের চলতি আসর ভালো কাটছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। হারের বৃত্ত থেকে বেরুতে পারছে না দলটি। রোববার সবশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও ১ রানে হেরে গেছে বেঙ্গালুরু। ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে এবার শাস্তি পেয়েছেন দলটির তারকা ব্যাটার বিরাট কোহলি। ম্যাচ ফির ৫০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে তাকে।

রোববার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইপিএল। যদিও কী কারণে জরিমানা করা হয়েছে, তা বলা হয়নি বিবৃতিতে। ধারণা করা হচ্ছে রানতাড়ায় নেমে ৭ বলে ১৮ রানে আউট হওয়ার পর কোহলি যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, সে কারণে শাস্তির সম্মুখীন হয়েছেন।

বেঙ্গালুরুর ইনিংসে তৃতীয় ওভারে হারসীত রানার ফুল টস ডেলিভারিতে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন কোহলি। ক্রিজের বেশ বাইরে থেকে বলটি মোকাবেলা করেছিলেন বেঙ্গালুরু ওপেনার। স্লোয়ার থাকায় বোঝা যাচ্ছিল, বলটা বেশ উঁচু ফুল টস হলেও নিচে নামবে। যদিও বলটি ব্যাটে খেলার সময় তার কোমরের চেয়ে বেশি উচ্চতায় ছিল। কোহলির দাবি ছিল, এটি নো বল। কিন্তু হক আই প্রযুক্তি ডেলিভারিটি বৈধ হিসেবে রায় দেয়।

Banglabid

হক আই প্রযুক্তি বলছে, কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে বলটি পিচের মাটি থেকে ০.৯২ মিটার উচ্চতা (কোহলি ক্রিজে যেখানে দাঁড়িয়ে সেখানে) দিয়ে যেত, যেখানে মাটি থেকে তার কোমরের উচ্চতা ১.০৪ মিটার।

অর্থাৎ কোহলি ক্রিজে থাকলে বলটি তার কোমরের নিচ দিয়েই যেত। আর সে জন্যই এটি বৈধ ডেলিভারি। কিন্তু এই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি বেঙ্গালুরু তারকা। মাঠের আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান। নন স্ট্রাইকে থাকা পেপ ডু প্লেসিসও ‘নো’ ভেবে আম্পায়ারের সঙ্গে তর্কে লিপ্ত হন।

‘নো’ নিয়ে বিতর্ক এড়াতে চলতি আসরে নতুন প্রযুক্তির সংযোজন করেছে আইপিএল। প্রযুক্তিতে ব্যাটার ক্রিজে থাকতে ফুল টস বল তার পাশ দিয়ে যাওয়ার সময় ডেলিভারিটির উচ্চতা মাপা হয়। এরপর ব্যাটসম্যান ক্রিজে সোজা হয়ে দাঁড়ালে তার পা থেকে কোমরের উচ্চতার সঙ্গে ওই ডেলিভারির উচ্চতা যাচাই করে দেখা হয়। ব্যাটারের পা থেকে কোমর পর্যন্ত উচ্চতার হিসাবটা আগেই রেকর্ড করে রেখেছে আইপিএল কর্তৃপক্ষ।

Reneta

ফুল টস ডেলিভারির উচ্চতা ব্যাটারের রেকর্ড করা উচ্চতার চেয়ে বেশি হলে নো বল হিসেবে গণ্য হবে। নিয়ম অনুযায়ী কোহলি ক্রিজে থাকলে হারসীত প্যাটেলের ডেলিভারিটি তার কোমরের উচ্চতার ০.১২ মিটার নিচু দিয়ে যেত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪কলকাতাকোহলিবেঙ্গালুরুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT