ক্রিকেট

গুগলের ইতিহাসে সবচেয়ে বেশি সার্চ করা ক্রিকেটার কোহলি

ক্রিকেটার বিরাট কোহলি ব্যাট হাতে মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি মাঠে ব্যাট হাতে উপস্থিত, দর্শকদের মাঝে তার ছবি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের টেকনোলজি কোম্পানি সার্চ ইঞ্জিন গুগল ২৫ বছর ধরে সেবা দিয়ে আসছে। এ ২৫ বছরের ইতিহাসে ক্রিকেটে সবচেয়ে বেশি সার্চ হওয়া খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তিনি আর কেউ নন, ভারতীয় ক্রিকেটের অন্যতম মহাতারকা বিরাট কোহলি।

২৫ বছরে বিভিন্ন বিষয়ে সবচেয়ে বেশি সার্চ করা বিষয়গুলো নিয়ে প্রায় চার মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে গুগল। ভিডিওর ক্যাপশনে জায়ান্ট কোম্পানিটি লিখেছে, ‘যদি গত ২৫ বছরে আমরা কিছু শিখে থাকি, পরবর্তী ২৫ বছরে তা পরিবর্তন হয়ে যাবে। এখানে সর্বকালের সর্বাধিক অনুসন্ধান করা মুহূর্তগুলি রয়েছে।’

গুগলে সর্বাধিক সার্চ হওয়া ব্যক্তিত্ব বিরাট কোহলি সর্বপ্রথম পর্দায় আসেন ২০০৮ সালে ভারতকে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়ে। ওই বছরই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। ২০১১ সালে ভারতের মাটিতে হওয়া বিশ্বকাপে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতেন।

এরপর সময়ের পরিক্রমায় কোহলির পরিধি বেড়েছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহক এবং ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড গড়েন দিল্লিতে জন্ম নেয়া এ খেলোয়াড়।

বিষয়:গুগল দিল্লি ধোনি বিরাট কোহলি ভারত যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…