চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি ইস্যুতে মিডিয়াকে কড়া বার্তা বিসিসিআইয়ের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে খেলবেন না বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়েই মাঠের বাইরে থাকছেন মহাতারকা। হঠাৎ এমন সিদ্ধান্তে গণমাধ্যমে আলোচনার ঝড় ওঠে কোহলি প্রসঙ্গে। তবে গণমাধ্যমের প্রতি বিসিসিআইয়ের কড়া বার্তা, কোহলির ব্যক্তিগত কারণকে সম্মান জানিয়ে তা নিয়ে খুব বেশি নাড়াচাড়া না করার।

আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘দুই টেস্টে না থাকার বিষয়ে অধিনায়ক রোহিত শর্মা ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আগেই আলোচনা করেছেন কোহলি। সেখানে সবাই তাকে সমর্থনও জানিয়েছেন। এরপরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছেন।’

‘বিসিসিআই তার সিদ্ধান্তকে সম্মান করে। ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্ট তারকা ব্যাটারকে সমর্থনের হাত বাড়িয়েছে। স্কোয়াডের বাকি সদস্যরা টেস্ট সিরিজে প্রশংসনীয় পারফরম্যান্স করার ক্ষমতা রাখে এবং তাদের প্রতি আস্থাশীল।’

Banglabid

‘এই বিষয়ে বিসিসিআই কোহলির গোপনীয়তাকে সম্মান করার জন্য মিডিয়া ও সমর্থকদের অনুরোধ করছে, যাতে তার ব্যক্তিগত কারণগুলো নিয়ে যেকোনো ধরনের অনুমান থেকে বিরত থাকে। এই সময়ে তারা যেন ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করার দিকে মনোযোগ দেন। যাতে আসন্ন টেস্ট সিরিজের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে।’

পাঁচ ম্যাচের সিরিজে প্রথমটি হবে হায়দরাবাদে, কোহলি সেখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু দলের সাথে অনুশীলনে অংশ নেননি। সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে ১-১ সমতায় শেষ হওয়া সিরিজে খেলেছেন কোহলি। ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ব্যক্তিগত কারণে প্রথমটিতে অংশ নিতে পারেননি। পরের দুম্যাচ খেলেছিলেন ৩৫ বর্ষী মহাতারকা।

কোহলির অনুপস্থিতে কাকে দলে যুক্ত করা হবে সেজন্য বিসিসিআইয়ের হাতে বেশকিছু নাম রয়েছে। তার মধ্যে রয়েছে চেতেশ্বর পূজারা, রজত পাতিদার, অভিমন্যু ঈশ্বরণ এবং সরফরাজ খান। পূজারা গতবছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ভারতের হয়ে আর মাঠে নামেননি।

Reneta

ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাতিদার এবং সরফরাজ দারুণ খেলেছিলেন। অভিমন্যু সাউথ আফ্রিকায় রিজার্ভ ওপেনার হিসেবে দলের সাথে ছিলেন। এরআগে সিরিজটি থেকে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডকোহলিভারতভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্যারিস অলিম্পিক: মশাল রিলেতে ১৩ জনকে অংশ নিতে দেবে না পুলিশ

পরবর্তী

স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন ও প্রেমিকের মৃত্যুদণ্ড

পরবর্তী
অভিযুক্ত মহিলাকে আটক করে পুলিশ, নারীর মুখে মাস্ক, ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন ও প্রেমিকের মৃত্যুদণ্ড

নিরাপত্তা নিয়ে আলোচনা করছে কর্মকর্তারা, আকাশে র‍্যাবের হেলিকপ্টার টহল. Channel i News - চ্যানেল আই নিউজ

ইজতেমার নিরাপত্তায় আকাশে টহল দিবে র‍্যাবের হেলিকপ্টার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT