ক্রিকেট

কোহলির পিচ মূল্যায়ন করার বিশেষ ক্ষমতা রয়েছে

বলছেন সুনীল গাভাস্কার

ভারতীয় ক্রিকেটার কোহলি ব্যাটিং করছেন, মাঠে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার কোহলি ব্যাটিং করছেন, মাঠে দর্শকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার মনে করেন, পরিস্থিতি দ্রুত মূল্যায়ন করার ক্ষমতা রয়েছে বিরাট কোহলির। সেই মূল্যায়ন ক্ষমতাই তাকে ভারত-সাউথ আফ্রিকার সদ্যগত টেস্ট সিরিজে প্রচুর উপকার করেছে।

সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে প্রোটিয়াদের কাছে ইনিংস ও ৩২ রানে হারে রোহিত শর্মার দল। পিছিয়ে পড়েও বৃহস্পতিবার কেপটাউনে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটের জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত, সিরিজ সমতায় শেষ করে। ১৭২ রান করা কোহলি সিরিজে সফরকারীদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহক।

গাভাস্কার সেটি টেনে বলেছেন, ‘এটা দুই ম্যাচের সিরিজ, যে সিরিজ সাড়ে চারদিন স্থায়ী হয়েছে। যার মানে একটা সিরিজ যা এক ম্যাচের চেয়েও কম স্থায়ী হয়েছে। বিরাট কোহলিকে সবচেয়ে সাবলীল ব্যাটার মনে হয়েছে। কারণ তার পিচ মূল্যায়নের বিশেষ ক্ষমতা রয়েছে।’

‘সে বের করেছে কীভাবে খেলতে হবে এবং কীভাবে খেলা যাবে না। কখন শট খেলতে হবে, কখন খেলা যাবে না এবং এ কারণে যখন সে এখানে ব্যাটিং করছিল, মনে হচ্ছিল পিচ কিছুটা ভিন্ন রয়েছে।’

গাভাস্কার মনে করেন কোহলির এমন ধরনের ব্যাটিং তার ক্লাস ব্যাটিংয়ের প্রতিফলন।

বিষয়:কেপটাউন কোহলি গাভাস্কার প্রোটিয়া ভারত রোহিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…