চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার নম্বরে নিখুঁত ব্যাটার কোহলি: ডি ভিলিয়ার্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপ ও বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের চার নম্বরে কে ব্যাট করবেন, সেটি নিয়েও রয়েছে দ্বিধা। ধারণা করা হচ্ছে বিরাট কোহলি, শ্রেয়াশ আয়ার ও লোকেশ রাহুলের ভেতর চলবে প্রতিদ্বন্দ্বিতা। সাবেক প্রোটিয়া ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স অবশ্য চার নম্বরে ব্যাট করার জন্য কোহলির পক্ষেই রায় দিয়েছেন।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরে কোহলিকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন ডি ভিলিয়ার্স। টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ককে বেশ কাছ থেকে দেখার অভিজ্ঞতাও তার রয়েছে। চার নম্বরে কিং কোহলিকে নামানোর ব্যাপারে দিয়েছেন যুক্তি।

নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতে সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক বলেন, ভারতের চার নম্বর ব্যাটার কে হবে তা নিয়ে আমরা এখনো কথা বলছি। সম্ভবত বিরাট সেই জায়গাটা নিতে পারে বলে গুজব শুনেছি। আমি জোরালোভাবেই এটার পক্ষে। বিরাট চার নম্বরের জন্য নিখুঁত। তিনি ইনিংস জোড়া লাগাতে পারেন। মিডল অর্ডারে যেকোনো ধরনের ভূমিকা পালনে সক্ষম। এটি তাকে ব্যাটার হিসেবে নিখুঁত করে তোলে।

তিনি চার নম্বরে ব্যাটিং করতে চান কিনা, আমি জানি না। আমরা জানি তিন নম্বরে নামতে তিনি ভালোবাসেন। এই পজিশনে প্রচুর রান করেছেন। তবে দিন শেষে দলের প্রয়োজনে যদি নির্দিষ্ট ভূমিকা পালন করতে হয়, তাহলে আপনাকে হাত বাড়িয়ে তা গ্রহণ করতে হবে।

কোহলির চার নম্বরে রেকর্ড বেশ সমৃদ্ধ। ৪৬ ওয়ানডেতে এই ব্যাটিং পজিশনে করেছেন সাতটি সেঞ্চুরি। ৩৯ ইনিংসে ৫৫.২১ গড়ে ৯০.৬৬ স্ট্রাইক রেটে করেছেন ১,৭৬৭ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে মুম্বাইয়ে তিন বছর আগে তিনি সবশেষ চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন।

শ্রেয়াস আয়ার ও লোকেশ রাহুল চোটে পড়ায় ব্যাটিং অর্ডারে কোহলির চারে নেমে যাওয়ার প্রয়োজনীয়তার আলোচনা শুরু হয়। এশিয়া কাপের আগেই অবশ্য আয়ার ও রাহুল অনেকটাই সেরে উঠেছেন। পিঠের অস্ত্রোপচারের পর পুনর্বাসন শেষ করা আয়ারের চার নম্বরে নামার সম্ভাবনাই আপাতত বেশি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩কোহলিডি ভিলিয়ার্সভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়ার জালে জাপানের রেকর্ডময় উৎসব

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপের শিক্ষা খাতে গৌরবময় অবদান, বিশেষ সম্মাননায় আহমেদ মুত্তাকী

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসান মানবতাবিরোধী মামলায় পঞ্চম সাক্ষীর সাক্ষ্য আজ

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে চার রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT