চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাটলারের সেঞ্চুরির কাছে পাত্তা পেল না কোহলির ১১৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৫ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বিরাট কোহলি ও জস বাটলারের দ্বৈরথ দেখেছে সয়াই মানসিং স্টেডিয়ামের দর্শকরা। রাজস্থান রয়্যালসের বিপক্ষে কোহলির ১১৩ রানের ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রানতাড়ায় নেমে জস বাটলারের শতরানের ইনিংসে পাত্তাই পায়নি কোহলির দল। ঘরের মাঠে ৬ উইকেটের জয় পেয়েছে সাঞ্জু স্যামসনের রাজস্থান।

জয়পুরে টসে জিতে কোহলিদের আগে ব্যাটে পাঠায় রাজস্থান। নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পায় অতিথি দল। জবাবে নেমে ৬ উইকেট ও পাঁচ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে রাজস্থান।

ব্যাটে ভালো শুরু পেয়েছিল বেঙ্গালুরু। উদ্বোধনী জুটিতে আসে ১২৫ রান। ১৪তম ওভারের শেষ বলে ৩৩ বলে ৪৪ রান করে পেপ ডু প্লেসিস ফিরে গেলে জুটি ভাঙে। ওপেনিংয়ে নামা কোহলি একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে ব্যর্থ হন গ্লেন ম্যাক্সওয়েল ও সৌরভ চৌহান। ৩৯ বলে ফিফটি পূর্ণ করা কোহলি ইনিংসকে সেঞ্চুরিতে পূর্ণ করেন ৬৭ বলে। পরে ৭২ বলে ১১৩ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। সেঞ্চুরির পথে ছিল ১২টি চার ও চারটি ছক্কার মার।

রাজস্থানের হয়ে দুটি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। অন্য উইকেটটি নেন নান্দ্রে বার্গার।

রানতাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ইনিংসের দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগেই ফিরে যান যশ্বী জয়সওয়াল। দ্বিতীয় উইকেট জুটিতে ১৪৮ রান তোলেন জশ বাটলার ও সাঞ্জু স্যামসন। আটটি চার ও দুই ছক্কায় ৪২ বলে ৬২ রান করে স্যামসন ফিরে গেলে জুটি ভাঙে। রাজস্থান অধিনায়কের প্রস্থানের পর দ্রুতই ফিরে যান রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল। পরে শিমরন হেটমায়ারকে নিয়ে জয় নিশ্চিত করেন বাটলার।

Reneta

৩০ বলে ফিফটি পূর্ণ করা বাটলার সেঞ্চুরি পূর্ণ করেন ৫৮ রানে। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা।

বেঙ্গালুরুর হয়ে রিচি টপলে দুটি উইকেট নেন। এছাড়া জশ দয়াল ও মোহাম্মদ সিরাজ একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল ২০২৪কোহলিবাটলারবেঙ্গালুরুরাজস্থানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT