চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবর বিশ্বসেরাদের একজন, বলছেন কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ও ভারতের ক্রিকেটাররা মাঠে মুখোমুখি, বন্ধুত্বপূর্ণ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দুই ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজম। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের দুই তারকা। কোহলি তো মুগ্ধ করে চলেছেন একযুগ, কয়েকবছর ধরে বাবরও করছেন ধারাবাহিক পারফরম্যান্স। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বাবরে মুগ্ধ কোহলিও। তার মতে, বর্তমানে তিন ফরম্যাটে পাকিস্তান অধিনায়কের চেয়ে এগিয়ে নেই আর কেউ। নিজেকেও এগিয়ে রাখেননি কোহলি। বলেছেন, বাবরের ব্যাটিংয়ের সময়টা দারুণ উপভোগ করেন।

দুদেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিপাক্ষিক সিরিজ হয় না। আইসিসি ইভেন্ট বা এশিয়া কাপের মতো টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচও তেমন একটা দেখা যায় না। পাকিস্তান অধিনায়কের সঙ্গে কোহলির প্রথম পরিচয় হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। সেসময় বাবরের চোখে সম্মান দেখেছিলেন কোহলি। যা মনে রেখেছেন ৩৪ বর্ষী ভারতীয় মহাতারকা।

গতবছর স্টার স্পোর্টসকে সাক্ষাৎকারে কোহলি বলেছেন, ‘বাবরের সঙ্গে পরিচয়ের আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইমাদ ওয়াসিমের সঙ্গে আমার পরিচয় ছিল। পরে ২০১৯ বিশ্বকাপের সময় ইমাদ আমাকে বলেছিলেন, বাবর আমার সঙ্গে কথা বলতে চান। ওই সময় প্রথমবার আমরা একসঙ্গে বসি এবং খেলা নিয়ে অনেক কথা বলি। প্রথমদিন থেকেই আমি তার কাছ থেকে অনেক সম্মান দেখেছি, যা এখনও বদলায়নি।’

Banglabid

‘আমার কাছে মনে হয় সব ফরম্যাট মিলিয়ে সে বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে একজন। তিনি নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। আমি সবসময় তার খেলা দেখা উপভোগ করি।’

আইসিসি র‍্যাঙ্কিংয়েও দেখা যায় কোহলির কথার প্রতিফলন। টি-টুয়েন্টিতে তৃতীয় এবং টেস্টে চতুর্থ স্থানে আছেন বাবর। ওয়ানডেতে শীর্ষে থাকা ২৮ বর্ষী বাবরই একমাত্র ব্যাটার যিনি তিন ফরম্যাটেই শীর্ষ পাঁচে জায়গা করে রেখেছেন।

এশিয়া কাপে ২ সেপ্টেম্বর গ্রুপপর্বের ম্যাচে শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সুপার ফোরে আরও অন্তত একবার দেখা হতে পারে বিরাট-বাবরদের। ১৪ অক্টোবর আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হবে দল দুটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপকোহলিপাকিস্তানবাবরবিশ্বকাপভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT