লাইফস্টাইল

জেনে রাখুন ঘর পরিষ্কারের ৭ উপায়

ঘর পরিষ্কারে একজন ব্যক্তি স্প্রে বোতল ও কাপড় ব্যবহার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি ঘর পরিষ্কারে স্প্রে বোতল ও কাপড় ব্যবহার করছেন, সূর্যালো আলোর মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিন শেষে অফিসের ব্যস্ততার পর সবার আশা থাকে বাড়ি ফিরে ক্লান্তি দূর করে বিশ্রাম নেয়া। কিন্তু বাসায় ফেরার পথে মাথায় চলে আসে ঘর পরিষ্কার করার কথা। বাড়ি ফিরে বিশ্রাম নেয়ার জায়গায় শুরু করতে হয় ঘর গোছানোর কাজ।

আমাদের মধ্যে অধিকাংশ মানুষ ছুটির দিন ঘর গোছাবে বলে কাজ ফেলে রাখে। ফলে এক দিন সাপ্তাহিক ছুটিতে কাজ শেষতো করা হয়ই না বরং কাজ আরও অগোছালো থেকে যায়।

এমন অবস্থা থেকে মুক্তি পেতে ৭ উপায় মাথায় রেখে কাজ করলে ঘর গোছালো থাকবে:
১) বাড়িতেই এমন একটি হোম ক্লিনার তৈরি করে নিন, যা দিয়ে ঘরের টুকিটাকি অনেক কিছুই পরিষ্কার করে ফেলা যায়। ভিনিগার, কমলালেবু বা পাতিলেবুর খোসা, বেকিং সোডা দিয়ে সেই ক্লিনার তৈরি করে ফেলুন।

২) ঘুম থেকে উঠেই বিছানা পরিষ্কার করে নিন। কাজ থেকে বাড়ি ফিরে বিছানা পরিষ্কার করার আশা না রাখাই ভাল।

৩) রান্না করার পরই সব পরিষ্কার করে নিন। খুব বেশি কিছু সম্ভব না হলে গ্যাসঅভেন, গ্যাসটপ, উল্টো দিকের টাইল্‌সের দেওয়াল- ক্লিনার দিয়ে পরিষ্কার করা যেতেই পারে। নোংরা রাখলে চলবে না। দেরি হলে কিন্তু নোংরা তুলতে হাত ব্যথা হয়ে যাবে।

৪) কাজ থেকে ফিরে শরীর চলে না। তাই খাওয়াদাওয়ার পর বাসনপত্র জমিয়ে রাখেন। সেখান থেকে গোটা ঘরে দুর্গন্ধ ছড়াতেই পারে। তাই এটো বাসন ফেলে না রাখাই ভাল।

৫) গোটা সপ্তাহ ধরে ব্যবহার করা পোশাক জমিয়ে রাখেন। সপ্তাহান্তে একটি ছুটি। ওই দিন সব কাচবেন বলে রেখে দেন। হঠাৎ যদি বাড়িতে অতিথি আসেন, তখন কিন্তু বিপদে পড়তে হবে।

৬) পোশাকের সঙ্গে মানানসই জুতো পরার শখ। কিন্তু তা গুছিয়ে রাখার অভ্যাস নেই। বাড়ির সদর দরজার সামনে যদি কয়েক জোড়া জুতো ছড়িয়ে-ছিটিয়ে থাকে, তা হলে ঘরের কিন্তু সৌন্দর্য নষ্ট হবে। তার চেয়ে বাড়ি ফিরে জুতো রাখার নির্দিষ্ট জায়গায় তা গুছিয়ে তুলে রাখুন।

৭) হাতে সময় কম, তাই সারা ক্ষণই অনলাইনে কেনাকাটা করেন। জিনিসপত্র বার করে নেওয়ার পর পিচবোর্ডের কার্টনগুলো জমিয়ে রেখে দেন অনেকেই। ফাঁকা বাক্স জমিয়ে রাখলেই কিন্তু ঘর অপরিষ্কার হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…