চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লপকে সাহায্যের হাত না বাড়াতে পচেত্তিনোর আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

কারাবাও কাপের ফাইনালের আগে ম্যাচ কর্মকর্তাদের বিশেষ আহ্বান জানিয়েছেন মাউরিসিও পচেত্তিনো। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপকে উপরে তুলতে সাহায্যের জন্য চাপ অনুভব না করার অনুরোধ করেছেন। মূলত অলরেডদের বসের প্রতি আবেগপ্রবণ না হয়ে ন্যায্য সিদ্ধান্ত দিতেই চেলসি কোচের এমন অভিমত।

লিভারপুলের সঙ্গে ৮ বছরেরও বেশি সময়ের সম্পর্কের ইতি টানতে চলেছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। ইতোমধ্যেই ক্লাব কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্তে কথা জানিয়েছেন জার্মান এই কোচ। চলতি মৌসুমের পর এক বছর তিনি কোনো ক্লাব বা জাতীয় দলের কোচ হবেন না।

অ্যানফিল্ডে গত ৩১ জানুয়ারি ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলে পরাজিত হয় চেলসি। দ্বিতীয়ার্ধে ক্রিস্টোফার এনকুনকুকে ডি বক্সের ভেতর ফাউল করেও বেঁচে যান অলরেড ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি পচেত্তিনো।

রোববার রাত ৯টায় কারাবাও কাপের ফাইনালে আবারো মুখোমুখি লিভারপুল-চেলসি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী খেলার আগে তাই বুলজদের কোচের কন্ঠে কড়া বার্তা।

‘আমি মনে করি যা আমাদের নিশ্চিত হওয়া দরকার তা হল, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি এবং প্রতিটি সিদ্ধান্ত ন্যায্য হতে যাচ্ছে। যখন লিভারপুলের বিপক্ষে আমরা তাদের মাঠে খেলি, তখন অনেকগুলো সিদ্ধান্ত যা আমাদের পক্ষে ছিল না।’

‘দুটি পেনাল্টি আমাদের পক্ষে দেয়া হয়নি। অর্ধেক-অর্ধেক সুযোগগুলো অলরেডদের দিকে সবসময় গেছে। আমি ন্যায্য আচরণ চাই। অবশ্যই আমরা উদযাপন করতে চাচ্ছি।’

Reneta

‘আমরা চেলসি, আমাদের সেখানে খেলতে যেতে ও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। অবশ্যই যদি তারা আরও ভাল খেলে, তাদের অভিনন্দন জানাই। তবে প্রতিটি সিদ্ধান্তে ন্যায্য হওয়া উচিৎ।’

প্রতিপক্ষ দল ও কোচকে অবশ্য সম্মান কানাতে কার্পণ্য করেননি পচেত্তিনো। বললেন, ‘লিভারপুল একটি অসাধারণ ক্লাব। আমি ক্লপকে ভালোবাসি এবং তিনি যেভাবে আছেন, তা দারুণ।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কারাবাও কাপক্লপচেলসিপচেত্তিনোফাইনাললিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশের চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না’

মে ১৩, ২০২৬

চীনে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

মে ১৩, ২০২৬

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

মে ১৩, ২০২৬

বাবরকে ছুঁলেন শান্ত, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার

মে ১৩, ২০২৬

সাহসী গল্প নিয়ে কানে আরব বিশ্বের নির্মাতারা

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT