চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাই নেয়ার আগে কলকাতায় কেকে-কে শেষ শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ০১, জুন ২০২২
বিনোদন
A A

প্রয়াত সংগীতশিল্পী কেকে-কে রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বাঁকুড়া থেকে কলকাতায় ফিরে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সকালে বাঁকুড়ায় দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কেকে-কে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার। প্রথমে তিনি জানান, কলকাতা বিমানবন্দরে প্রয়াত শিল্পীকে সম্মান জানানো হবে। পরে সিদ্ধান্ত বদলে জানানো হয় রবীন্দ্র সদনেই রাখা হবে শিল্পীর মরদেহ।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই সিদ্ধান্ত তিনি কেকের পরিবারের সঙ্গে কথা বলেই নিয়েছেন। ৫টা ১৫ মিনিটে তাদের ফ্লাইট। হাতে সময় থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মমতা।

ছেলে নকুলকে সঙ্গে নিয়ে বুধবার সকালে কলকাতায় এসে পৌঁছান কেকে-র স্ত্রী জ্যোতি। মঙ্গলবার রাতেই গায়কের মৃত্যু সংবাদ পেয়েছিলেন তার ২১ বছরের জীবনসঙ্গী।

এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কেকের। কেকে-র দেহ ফিরিয়ে নিয়ে যেতে শিল্পীর পরিবার যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। রবীন্দ্র সদনে গান স্যালুট দেওয়ার পর দেহ নিয়ে আসা হবে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকেই শিল্পীর দেহ মুম্বাইয়ে নিয়ে যাবে প্রয়াত শিল্পীর পরিবার।

মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে যোগ দেন কেকে। জানা গিয়েছে, অনুষ্ঠান শেষে হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তাকে সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তার।

Reneta

সূত্র: জি নিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাকেকেমমতামুখ্যমন্ত্রীশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT