বিনোদন

হঠাৎ পতন ‘কিসি কা ভাই কিসি কি জান’র ব্যবসায়!

দুজন প্রেমিকের রোমান্টিক মুহূর্তের ছবি, হাসি ও চোখের যোগাযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও একজন পুরুষের মধ্যে প্রেমের মুহূর্তের ছবি, উজ্জ্বল আলো ও শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

৪ বছর পর ফিরেও ব্যর্থ সালমান। ঈদে মুক্তি পাওয়া ‘কিসি কা ভাই কিসি কি জান’ বুধবার আয় করেছে মাত্র ৫ কোটি রূপি!

রবিবার পর্যন্ত ভালই ব্যবসা করেছে সালমানের ছবি। সোমবারও চলেছে মোটামুটি। হল খালি হওয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে। বুধবার ছবির আয় নেমে ৫ কোটিতে দাঁড়িয়েছে।

এখন পর্যন্ত ভারতে কিসি কা ভাই কিসি কি জান ছবিটির আয় হয়েছে ৮৯ কোটি টাকা। প্রতিদিন ছবিটি আয় করছে মাত্র ৪ থেকে ৪.৫ কোটি রূপি। এই গতিতে ১০০ কোটির ক্লাবে ঢুকতে এখনও অনেক সময় লাগবে ছবিটির। অবশ্য ততদিন পর্যন্ত হল মালিকরা এই ছবি সিনেমা হলে চালাবেন কিনা সেটিও বড় প্রশ্ন।

বিশ্বব্যাপী ৫৭০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। যার ভেতর শুধুমাত্র ভারতেরই ৪৫০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি, যেখানে ১৬ হাজারেরও বেশি শো চলছে।

অ্যাকশনে ভরপুর ‘কিসি কা ভাই কিসি কি জান’ এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। এই ছবিতে সালমান ছাড়াও দেখা যাবে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতিকে।

বিষয়:কিসি কা ভাই কিসি কি জান সালমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…