চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুরির অপবাদে মারধরের অপমান সইতে না পেরে আত্মহত্যা

এস কে রাসেল এস কে রাসেল
৮:৩২ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২২
কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরির অপবাদ সইতে না পেরে নাহিদ (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রাতেই নাহিদের বড় ভাই দ্বীন ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দু’জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় আসামি করা হয়েছে উপজেলার চরফরাদী ইউনিয়নের গান্দারচর এলাকার বাবুল মিয়া (৪৫) ও তার ছেলে নাঈম (২৫) এবং একই এলাকার ইয়াসিন (২৫)কে।

মৃত মো. নাহিদ পাকুন্দিয়া পৌরসভার পাইকলক্ষীয়া গ্রামের বাসিন্দা মৃত আবদুল কুদ্দুসের ছেলে। পেশায় ছিলেন রাজমিস্ত্রী।

Banglabid

নাহিদের বড় ভাই নাঈম জানান, তার ভাই নাহিদ ঠিকাদার বাবুলের সাথে রাজমিস্ত্রীর কাজ করতেন। চলতি মাসের সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে মির্জাপুর এলাকা থেকে ছাদ ঢালাইয়ের কাজে ব্যবহৃত কিছু মালামাল চুরি হয়ে যায়। ওই রাতেই বাবুলের আরও দুই কর্মচারী রাজু ও হাসান পালিয়ে যায়। এ ঘটনায় বাবুলসহ অন্যান্য আসামিরা বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে পাকুন্দিয়া বাজারে তার নিজস্ব গ্যারেজে ডেকে নেন নাহিদ ও আজিমকে। সেখানে তাদেরকে আটকে রেখে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়দের মাধ্যমে তিনি সেখানে গিয়ে দেখেন তার ভাইয়ের শরীরের বিভিন্ন জায়গায় মারধরের চিহ্ন। এসময় ঠিকাদার বাবুল আর পাকুন্দিয়া বাজারের গরুরহাটা এলাকার মেহেদী তাকে জানান, তার ভাইকে এখান থেকে নিতে হলে স্ট্যাম্পে সাক্ষর করে নিতে হবে। সেখানে শর্ত জুড়ে দেওয়া হয় পাঁচদিনের মধ্যে তিন লাখ টাকা পরিশোধ করতে হবে। ভাইয়ের অবস্থা দেখে এ শর্তেই রাজি হন তিনি। পরে এখান থেকে ছাড়িয়ে নিয়ে ভাইকে বাড়িতে পাঠিয়ে দেন তিনি৷ পরে অপমান সহ্য করতে না পেরে বাড়িতে গিয়ে কীটনাশক জাতীয় বিষ খেয়ে বাড়ির উঠানে কাতরাতে থাকে নাহিদ। এ অবস্থা দেখে তার স্ত্রী কোহিনূর মোবাইলে বিষয়টি তাকে জানালে তিনি বাড়িতে গিয়ে তাকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান৷ সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে নাহিদকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠালে পথেই মৃত্যু হয় নাহিদের।

পাকুন্দিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হাসান রাসেল জানান, চুরির অপবাদ দিয়ে নাহিদ ও আজিম নামে দুটি ছেলেকে আটকে রেখে মারধর করেছে বাবুল। আবার পাঁচদিনের মধ্যে তিন লাখ পরিশোধের শর্তে কয়েকজন মিলে ফাঁকা স্ট্যাম্পে সাক্ষর রেখেছে বলেও শুনেছি৷আমি নিজেই নাহিদকে হাসপাতালে পাঠিয়েছি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে নাহিদের বড় ভাই দ্বীন ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন৷আসামি গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে বলেও জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT