চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটু একটু করে স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করেছেন শেখ হাসিনা: রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একটু একটু করে ভারতের কাছে বিক্রি করেছেন শেখ হাসিনা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিনি ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়েছেন। পদ্মা সেতু ও মেট্রোরেল নির্মাণের নামে টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর হাইস্কুল মাঠে অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছেন। তিনি ভারতে বসে থেকে দেশের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন।

তিনি বলেন, শেখ হাসিনা জনগণের টাকাকে ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ মনে করতেন। নিয়ম লঙ্ঘন করে সরকারি প্লট দখল করেছেন এবং পরিবারের সদস্যদের নামে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন।

আওয়ামী সরকারের দমন-পীড়নের সমালোচনা করে রিজভী বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের গুম, খুন, হামলা ও মামলার শিকার হতে হয়েছে। এতদিন জোর করে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, কিন্তু শেষ রক্ষা হয়নি।

তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপির সম্মেলনরিজভীস্বাধীনতা ভারতের কাছে বিক্রি করে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রস্তাবিত একীভূত তথ্য সার্ভিস বিষয়ে বিসিএস তথ্য-সাধারণ ক্যাডারের বিবৃতি

পরবর্তী

আমিরাত ও ওমানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

পরবর্তী

আমিরাত ও ওমানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT