আন্তর্জাতিক

সবার আগে ২০২৪ সালকে স্বাগত জানালো কিরিবাতি ও নিউজিল্যান্ড

নতুন বছর উদযাপনে আকাশে আতশবাজির ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরের উদযাপনে আকাশে আতশবাজির ঝলকানি ও আলো ঝলমলে দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

পৃথিবীর সর্বপ্রথম দেশ হিসেবে ইংরেজি নববর্ষ অর্থ্যাৎ ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতি। এরপর নতুন বছরকে স্বাগত জানান নিউজিল্যান্ডবাসী।

বিবিসি জানিয়েছে,  ভৌগলিক অবস্থানের কারণে প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞ্চলজুড়ে ৩৩টি প্রবালপ্রাচীর নিয়ে গঠিত কিরিবাতি সবার আগে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানায়। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ডে ২০২৪ সালকে স্বাগত জানানো হয়। নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু স্থাপনা স্কাই টাওয়ারে আতশবাজির ঝলকানির মাধ্যমে অকল্যান্ডের বাসিন্দারা নতুন বছরকে স্বাগত জানান।

নিউইয়র্কের টাওয়ার আলোয় ঝলমল করছে, আতশবাজির সাথে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

 

বিষয়:২০২৪ কিরিবাতি নতুন বছর নিউজিল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…