ফুটবল

মেয়েদের ফুটবল লিগ নিয়ে কিরণ: এক মাসে লিগ হয় না

মেয়েদের ফুটবল দলকে স্বাগত জানাচ্ছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়রা অতিথিদের স্বাগত জানাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘মিশন অস্ট্রেলিয়া’ সফল করতে সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ নারী ফুটবল লিগ। আসরে মোট ১১টি দল অংশগ্রহণ করছে। সোমবার লিগের উদ্বোধনীর পর সংবাদমাধ্যমে কথা বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানান, ‘এক মাসে আসলে লিগ হয় না।’

সংবাদ মাধ্যমে কিরণ বলেন, ‘আমাদের নারী ফুটবল দল ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ ১৫ তারিখের পর অস্ট্রেলিয়া চলে যাবে। ওখানে গিয়ে দলটি আরও ম্যাচ খেলবে। সেই কারণে আমাদের হাতে সময় নেই। সেই জন্যেই এক মাসের ভিতরে লিগ শেষ করা, আর কোনো কারণ নেই।’

‘আপনাদের সাথে আমি একটা কথা বারবারই বলেছি যে, এক মাসে কোন লিগ হয় না। লিগ হতে হয় অনেক লম্বা সময় ধরে। যেহেতু আমাদের এই সীমাবদ্ধতা আছে, সেই কারণে আমরা এক মাসের মধ্যে শেষ করছি। আপনারা এটা মার্কেটিং এর কাছ থেকেই জেনে নেন। কারণ এটার দায়িত্বে তারাই আছেন, তাদের কাছ থেকে জানাই ভালো।’

‘আমি আপাতত এই মুহূর্তে এশিয়া কাপ সিনিয়র এবং এশিয়া কাপ অনূর্ধ্ব-১৭ দলকে নিয়েই আছি। এই মুহূর্তে অন্য কিছু চিন্তা করছি না। তারপর আমরা অন্য সিদ্ধান্ত নেব। আমি আশা করি ভালো ফুটবলারই পাবো, কারণ এখানে আমাদের যে জেএফএ শেষ করলাম তার অনেক প্লেয়ারই আছে এই দলগুলোতে। তারা এখানে খেলবে এবং আমাদের কোচ আছেন যারা তারা খেলা দেখবেন। এখান থেকে খেলোয়াড় বাছাই করবেন। সুতরাং আমার বিশ্বাস যে, ভালো খেলোয়াড়ই বেরিয়ে আসবে।’

দিনের দুই খেলার প্রথমটিতে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ পুলিশ। অপর খেলায় নবাগত বিকেএসপি দলের কাছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন একাডেমি।

বিষয়:কিরণ পুলিশ বাফুফে বাংলাদেশ বিকেএসপি সেনাবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…