বাংলাদেশ

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, তালিকায় ২৭তম ঢাকা

ঢাকায় বায়ুদূষণে শীর্ষে, ধুলোর ঘনত্ব বেশি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিশ্বে বায়ুদূষণের সর্বোচ্চ তালিকায় আজ শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। বাংলাদেশের রাজধানী ঢাকা এ তালিকায় রয়েছে ২৭তম স্থানে। আজকের সূচকে ঢাকার স্কোর ৭১, যা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ে ধরা হয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রকাশিত আইকিউএয়ারের সূচক অনুযায়ী শহরটির স্কোর দাঁড়িয়েছে ২০২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বিশ্বের শীর্ষ শহরগুলোতে বায়ুদূষণের অবস্থা দেখানো তালিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা (স্কোর ২০১), তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (১৮১), চতুর্থ স্থানে মিশরের কায়রো (১৫৩) এবং পঞ্চম স্থানে ইন্দোনেশিয়ার বাতাম (১৪০)।

উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বব্যাপী বাতাসের মান পর্যবেক্ষণ করে। তাদের মানদণ্ড অনুযায়ী,

  • স্কোর ০–৫০ হলে বায়ুর মান ‘ভালো’
  • ৫১–১০০ হলে ‘মাঝারি’
  • ১০১–১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
  • ১৫১–২০০ হলে ‘অস্বাস্থ্যকর’
  • ২০১–৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’
  • আর ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
বিষয়:আইকিউএয়ারের সূচক পরিবেশ বায়ুদূষণ বাংলাদেশ রাজধানী ঢাকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…