চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজা হওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে কিং চার্লস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ব্রিটেনের রাজা হওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে জার্মানি সফর করলেন কিং চার্লস। এই সফরে গতকাল বুধবার তিনি যুক্তরাজ্য এবং জার্মানির মধ্যে সম্পর্কের স্থায়ীত্ব নিয়ে কথা বলেছেন। এই সফরে তার সাথে আছেন কুইন কনসর্ট ক্যামিলা পার্কার।

ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, রাজা চার্লস মে মাসে রাজ্যাভিষেকের আগে ইউরোপীয় শক্তি ফ্রান্স এবং জার্মানিকে তিনি তার প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য বেছে নিয়েছিলেন। ২০২০ সালে গ্রেট-ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপের সাথে ব্রিটেনের সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টার অংশ হিসাবে জার্মানিতে কিং চার্লসের সফর শুরু করার আগে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে রাজাকে সামরিক সম্মানে অভ্যর্থনা জানানো হয়।

এরপর জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার আয়োজিত একটি রাষ্ট্রীয় ভোজসভায় চার্লস আংশিক জার্মান ভাষায় একটি বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমাদের দু’টি দেশের বন্ধুত্বের উষ্ণতায় আমি মুগ্ধ। সেখানে জার্মান প্রেসিডেন্ট বলেন, আজ ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার ঠিক ছয় বছর পর, আমরা আমাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করছি।

বার্লিন, পূর্বে ব্র্যান্ডেনবার্গ, হামবুর্গ এবং উত্তরের বন্দর শহরে তিন দিনের সফর করবেন রাজা চার্লস। এই সফরে তিনি পরিবেশগত সমস্যা এবং ইউক্রেন সংকটের মতো উভয় দেশের সমস্যাগুলো নিয়ে আলচনা করবেন।

ব্র্যান্ডেনবার্গে পরিবেশগত সমস্যা নিয়ে কথা বলেছেন তিনি। এতে উঠে আসে হাইড্রোজেন এবং ডিকার্বনাইজেশনের বিষয়গুলি। সেখানে তিনি গ্রিনস পার্টির জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সাথে দেখা করেন। এসময় উপস্থিত ছিলেন দেশটির ত্রিমুখী জোটের জুনিয়র অংশীদার, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

কিং চার্লস আজ বৃহস্পতিবার বার্লিনে জার্মানির পার্লামেন্টে ভাষণ দেবেন এবং তাদের স্বদেশে রাশিয়ার আক্রমণ থেকে জার্মানিতে আশ্রয় নেওয়া কিছু ইউক্রেনীয়দের সাথে দেখা করবেন।

Reneta

জার্মান প্রেসিডেন্ট বলেন, “জার্মানি এবং যুক্তরাজ্য, সামরিকভাবেও ইউরোপে ইউক্রেনের সবচেয়ে বড় দুই সমর্থক।” এসময় তিনি চার্লসকে তার পিতা প্রয়াত প্রিন্স ফিলিপের সাথে ১৯৬২ সালে একটি ছোট শিশু হিসাবে জার্মানিতে তার প্রথম সফরের একটি ছবি উপহার দেন। রাজপুত্র হিসাবে চার্লস জার্মানিতে ৪০ টিরও বেশি সফর করেছেন। যার মধ্যে ২৮টি সরকারী সফর রয়েছে। তবে রাজা হিসেবে এটিই তার প্রথম সফর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়নকিং চার্লসক্যামিলা পার্কারগ্রেট ব্রিটেনজার্মানি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনাকে ১-০তে হারাতে পারি’- কেপ ভার্দে প্রেসিডেন্ট

জুন ৩০, ২০২৬

পেনাল্টি নিতে ‘অনীহা’ ছিল জার্মানির কয়েকজনের, চাপে নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT